ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে দলকে জিতিয়েই দুঃসংবাদ পেলেন পাকিস্তানের হাসান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৫-২০২৫ দুপুর ১১:৫২

ইনজুরির সঙ্গে দীর্ঘ লড়াই শেষে গতকালের ম্যাচ দিয়েই পাকিস্তানের জাতীয় দলের স্কোয়াডে ফিরেছিলেন হাসান আলি। সেই ফেরাকে স্মরণীয় করেও রেখেছেন। বাংলাদেশের বিপক্ষে বুধবার সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেট পেয়েছেন পাকিস্তানের এই পেসার। যেটা নিশ্চিত করেছে তার দলের ৩৭ রানের দারুণ এক জয়। 
তবে এই জয়ের পরেই পারিবারিক দুঃসংবাদ হজম করতে হয়েছে হাসানকে। পাকিস্তান জাতীয় দলের এই পেসারের মা রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়েছেন। গুজরানওয়ালা শহরের একটি রাস্তায় মোটরসাইকেলে আসা দুই দুষ্কৃতকারী তার কাছ থেকে নগদ ২ লাখ ৩০ হাজার রুপি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার বিষয়ে হাসান আলির ভাই খুররম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের মা বাজারে যাওয়ার পথে দুইজন মোটরসাইকেল আরোহী তাঁর পার্স ছিনিয়ে নেয়। পার্সে নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ কিছু সামগ্রী ছিল বলে জানা গেছে। ছিনতাইয়ের পরপরই গুজরানওয়ালা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে এবং খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে বলে আশা করা হচ্ছে।
চলতি মাসের শুরুতে গুজরানওয়ালা পুলিশ জানিয়েছিল, শহরটিতে সংঘবদ্ধ অপরাধ চক্রগুলোর বিরুদ্ধে কঠোর অভিযানের ফলে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
পাঞ্জাব সেফ সিটিজ অথরিটির তথ্য বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দোকান ডাকাতির ঘটনা ৪৭ শতাংশ কমেছে। সেইসঙ্গে দোকানে সশস্ত্র হামলা, বাড়িতে চুরি, দোকান চুরি এবং গাড়ি চুরির মতো অপরাধও অনেকাংশে হ্রাস পেয়েছে। কিন্তু হাসান আলির মায়ের এই ঘটনা প্রমাণ করে এমন অপরাধের বিপরীতে পাকিস্তানের অভিযান আরও জোরালো করা প্রয়োজন। 
এদিকে নিজের ফিরে আসার ম্যাচে হাসান ছিলেন পাকিস্তানের তুরুপের তাস। দুই ওপেনারের পাশাপাশি পেয়েছেন জাকের আলীর গুরুত্বপূর্ণ উইকেট। শেষদিকে শিকার করেছেন শরিফুল ইসলাম এবং তানজিম সাকিবের উইকেট। 

 

 

Aminur / Aminur

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে