ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন যুবক নিহত
মুরগিবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) রাত ৮টার দিকে উপজেলার কুটিরচর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ।
নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের সেনগাতি এলাকার মো. জয়নালের ছেলে মো. জাহিদুর রহমান (২৩), আব্দুল হাইয়ের ছেলে মো. গাফফার হোসেন (২৪) ও তাড়াশ উপজেলার তেঘরি গ্রামের মো. আব্দুল ওয়াদুদ সরকারের ছেলে মো. কাওছার সোয়েব (১৮)। তিনি রায়গঞ্জের নলকাতে নানী বাড়ি থেকে মিলে কাজ করতো।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, তিনজনই এসিআই ফুড মিলে কর্মরত ছিলেন। কাজ শেষে মিল থেকে বেরিয়ে তারা মোটরসাইকেল যোগে স্থানীয় বাজারের উদ্দেশ্য রওনা হলে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিনজনই নিহত হন। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
নিহত মোটরসাইকেলচালক মো. কাওছার আহমেদের ফুফাতো ভাই মো. জাকারিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে আমার ভাইয়ের মরদেহ পাইনি। সেনগাতি এলাকার তিনজন বলে তার মরদেহ ভুল করে নিয়ে যাওয়া হয়েছিল। মরদেহের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে চেনার উপায় ছিল না। পরে শনাক্ত করে মরদেহ বাড়িতে নিয়ে আসি।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং লাশ শনাক্ত করা হয়েছে। পরবর্তী কর্যক্রম চলমান আছে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোন মামলা করা হয়নি।
এমএসএম / এমএসএম
হবিরবাড়ীর নির্বাচনী মাঠে আলোচনার শীর্ষে যুবনেতা জিয়াউর রহমান জিয়া
শালিখায় মা ও শিশু পুষ্টি ও স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ২ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
পটুয়াখালীর রাঙ্গাবালীতে খালি ঘরে ঝুলছিল ১৬ বছরের কিশোরের মরদেহ
অভয়নগরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
আদমদীঘিতে ওয়ারেন্টমুলে দুইজন গ্রেপ্তার
মানবিক কাজ আর জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি
শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল,গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট
বরগুনায় মাথাবিহীন, ব্যবসায়ীর লাশ উদ্ধার
পূর্বধলা থানার বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার
মাদক ও তামাকের বিরুদ্ধে বোয়ালমারীতে বসছে ব্যাতিক্রমী ফুটবলের আসর