ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পঞ্চম টেস্ট বাতিলের কারণ আইপিএল নয় : সৌরভ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৯-২০২১ দুপুর ৪:২৯

ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টের আগের দিন ভারতের ক্যাম্পে হানা দেয় করোনাভাইরাস, বাতিল হয় ট্রেনিং সেশন। ম্যাচ হওয়া নিয়েও ছিল ঘোরতর শঙ্কা। শুরুর দুই ঘণ্টা আগে তা বাতিলের ঘোষণা আসে। ভারতের খেলোয়াড়রা খেলতে রাজি না হওয়ায় ম্যাচটি বাতিল হয়েছে বলা হলেও সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের দাবি, আইপিএলের কারণে ম্যাচটি খেলেনি ভারত।

বিষয়টি বেশি ঘোলাটে হওয়ার আগেই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ম্যাচটি বাতিল হওয়ার কারণ স্পষ্ট করলেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদপত্র দ্য টেলিগ্রাফকে তিনি বললেন, ‘খেলোয়াড়রা খেলতে চায়নি। কিন্তু আপনি তাদের দোষারোপ করতে পারেন না।’

সৌরভ আরও ব্যাখ্যা দিলেন, ‘ফিজিও যোগেশ পারমার খেলোয়াড়দের খুব কাছাকাছি ছিল। খেলোয়াড়দের সঙ্গে স্বাধীনভাবে মিশেছে এবং এমনকি তাদের কোভিড পরীক্ষাও সে করেছে। তাদের দৈনন্দিন কাজে সংশ্লিষ্ট ছিল সে। যখন তার পজিটিভ হওয়ার কথা জানতে পেরেছে খেলোয়াড়রা, তখন থেকেই তারা বিধ্বস্ত হয়ে পড়ে। তাদের ভয় হচ্ছিল যে তারাও অবশ্যই আক্রান্ত হয়েছে এবং মৃত্যু আতঙ্কে ছিল।’ 

প্রীতি / প্রীতি

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি