ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বাঞ্ছারামপুরে ৬৮ বস্তা চাউলসহ চার ইউপি মেম্বার আটক


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৩০-৫-২০২৫ দুপুর ১:৪১

ইউপি সদস্যের বাড়ী থেকে ভিজিডির ৬৮ বস্তা চাউল  
সহ চার ইউপি মেম্বারকে যৌথবাহিনী আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে চার ইউপি সদস্যের (মেম্বার) বাড়ি থেকে ৬৮ বস্তা ভিজিডির সরকারি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে এই অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। গ্রেপ্তার কৃতরা হলেন উপজেলার  দরিকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাসান মিয়া (৪২), ৮ নম্বর ইউপি সদস্য হবি সরকার (৪৫), ৯ নম্বর ইউপি সদস্য হাবিব মিয়া (৩৫) ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পারভীন আক্তার (৫০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল বৃহস্পতিবার ভোরে উপজেলার দরিকান্দি ইউনিয়নে ওই অভিযান চালায়। এতে ভিজিডির সরকারি ৬৮ বস্তা চাল উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়। মহিলাবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ওই সরকারি চালগুলো দরিকান্দি ইউনিয়নের উপকারভোগী মোট ৯৩ জন দরিদ্র নারীর মাঝে বিতরণ করার কথা ছিল। জনপ্রতি ১৫০ কেজি অর্থাৎ পাঁচ বস্তা করে ওই সরকারি চাল পাওয়ার জন্য এসব উপকারভোগী নারীরা অনলাইনে আবেদন করেছিলেন। নিয়ম অনুযায়ী সরকারি ওই ৬৮ বস্তা চাল মূলত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে থাকার কথা ছিল। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী এসব চাল ইউপি সদস্যদের প্রত্যেকের বাড়ি থেকে জব্দ করে এবং একজন নারী সদস্যসহ ৪ জন ইউপি সদস্যকে আটক করে থানায় সোপর্দ করে।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা বলেন, রাতে যৌথবাহিনীসহ অভিযান পরিচালনা করে ইউপি সদস্যদের বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়। এ বিষয়ে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাঞ্ছারামপুর থানার ওসি মোরশেদ আলম চৌধুরী বলেন, এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন