ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

‘দেব তিনটা প্যান্ট পরে কাঁপছে, আমি স্কার্ট পরেও হাসছি’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-৫-২০২৫ দুপুর ১:৪৫

এক সময় দর্শকদের মাতিয়ে রাখা দেব-কোয়েল জুটি ‘পাগলু’, ‘পাগলু ২’, ‘মন মানে না’, ‘হিরোগিরি’, ‘রংবাজ’-এর মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছে। উত্তম-সুচিত্রা, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির মতোই দেব-কোয়েলকে আপন করে নিয়েছিলেন দর্শক-অনুরাগীরা। পর্দায় তাদের বন্ধুত্ব যে অফস্ক্রিনেও অটুট, তার ঝলক সম্প্রতি সরস্বতী পূজাতেও দেখা গেছে।

এবার ‘সোনার কেল্লায় যকের ধন’ মুক্তির প্রাক্কালে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী কোয়েল মল্লিক ফিরে গেলেন তার সোনালী দিনের স্মৃতিকাতরতায়, বিশেষ করে ‘মন মানে না’ সিনেমার শুটিং করার দিনগুলোতে।

সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘সোনার কেল্লায় যকের ধন’ সিনেমার শুটিংয়ের সময় কোয়েল মল্লিক রাজস্থানের ঠান্ডায় সোয়েটার পরার সুযোগ পেয়েছেন। অথচ একসময় তাকে হাড়কাঁপানো ঠান্ডায় সুইজারল্যান্ডের শুট করতে হয়েছে। 

সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কোয়েল রসিকতা করে বলেন, ‘সুইজারল‌্যান্ডে শিফন শাড়ি, রাজস্থানে সোয়েটার এটা অন‌্যরকম একটা অভিজ্ঞতা। এই ছবিতে যেমন রাজস্থানের ঠান্ডায় সোয়েটার পরতে পেরেছি, সেটাই যেন একটা বিলাসিতা।’ 

তার কথায়, ‘এতবার সুইজারল্যান্ডে গান শুট করেছি, আমরা প্রায় বলতাম এবার অন্তত ঠান্ডায় শুট করো না। দেব হয়তো জিনসের তলায় তিনটা প‌্যান্ট পরে কাঁপছে আর এদিকে আমি স্কার্ট পরেও হাসছি।’

শেষে বলেন, ‘দশ বছর আগে, ঠান্ডায় সুইজারল‌্যান্ডে হাড় কাঁপানো শীতে ছোটো জামা, স্কার্ট পরে হাসছি, গাইছি, নাচ করছি। যেই শট কাট হচ্ছে, কম্বলের তলায় ঢুকে যাচ্ছি। গরম পানি, কফি খাচ্ছি, এটাও এক অভিজ্ঞতা।’

এমএসএম / এমএসএম

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়

বিতর্কের মধ্যে প্রেমের মুহূর্ত সামনে আনলেন কৃতি