ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সাপের ছোবলে গৃহবধুর মৃত্যু


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩০-৫-২০২৫ দুপুর ৪:২০

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সাপের ছোবলে আছমা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ৬ টার দিকে সাটুরিয়া সদর ইউনিয়নের শেখরীনগর গ্রামে এ ঘটনা ঘটে। আছমা আক্তার ওই এলাকার কাঁচামাল ব্যবসায়ী রাশেদুল ইসলামের স্ত্রী। তাদের ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গৃহবধু আসমা রান্না ঘরের পাশে ঘুটের (ঘুষি) মাচায় উঠে ঘুটে আনতে গেলে একটি সাপ তার পায়ে ছোবল দেয়। বিষয়টি আমলে না নিয়ে ঘষি এনে রান্নার কাজ চালিয়ে যায় ওই গৃহবধু। কিছুক্ষণ পর খারাপ লাগলে পরিবারের লোকজনকে ছোবলের বিষয়টি জানায়। তবে মুহূর্তের মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় সাপে কাটা চিকিৎসক আতাবালী মাদবরের কাছে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল লতিফ জানান, শুক্রবার সকালে মৃত্যুর খবর পেয়ে বাড়িতে এসেছি, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। 

সাটুরিয়া থানা ওসি শাহিনুল ইসলাম জানান, মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে অফিসার পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান