ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

গজারিয়ায় শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৫-২০২৫ বিকাল ৬:৪৪

নানা কর্মসূচির মধ্য দিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (৩০ মে) দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে মসজিদে মসজিদে কোরআন খানি, বিশেষ দোয়া, দুস্থদের মধ্যে খাবার বিতরণ, গনভোজ-সহ বিএনপির পক্ষে থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে শুক্রবার( ৩০ মে ) দুপুরে গজারিয়া ইউনিয়ন বি এন পি ও অঙ্গ সংগঠন এর আয়োজনে গজারিয়া ইউনিয়ন এর গোসাইরচর কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন লিটেল ফ্রেন্ডস কিন্ডারগার্টেন স্কুলে  এক দোয়া, আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করেন। 
উক্ত দোয়া, আলোচনা সভা ও কাঙ্গালী  বোজে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান রতন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন গজারিয়া  উপজেলা বিএনপির আহবায়ক  সদস্য মোঃ ফিরোজ আলম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম ভিপি মাসুম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী চেয়ারম্যান, গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুদ ফারুক, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী মোহন, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ জসিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ রিফাত, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ মিজানুর রহমান, মোঃ মুক্তার হোসেন ভূঁইয়া, গজারিয়া ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন শিকদার, গজারিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ কবির দেওয়ান , যুবদলের নেতায় হিরণ গাজী, মাসুদ রানা, রাসেল দেওয়ান, আওলাদ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ আলম, সেলিম, সবুজ, রাজিব, আলী হোসেন   প্রমুখ।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা