পাঁচবিবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন
স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৩০ মে শুক্রবার বিকেলে পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে স্টেশন রোডের দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মাস্টার, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম পিন্টু, বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজমুল হক, বালিঘাটা ইউনিয়ন বিএনপি'র সভাপতি সোবহান মুহুরী, সম্পাদক মামুন সরকার রাশেদুল, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুনুর রশিদ রাজু মাস্টার, ধরঞ্জী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রাহিদ হোসেন, সাবেক জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ আনিছুর রহমান আনিছ, উপজেলা মহিলা দলের সম্পাদিকা রাজিয়া সুলতানা, পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফা ইয়াসমিন, সম্পাদিকা গুলশান আরা গ্যালিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ হুমায়ুন কবির, সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসেন আপেল সহ উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরিশেষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’