ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নানা কর্মসূচির মধ্য দিয়ে চৌগাছায় শহিদ জিয়ার ৪৪ তম শাহাদৎ বার্ষিকী পালন


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ৩০-৫-২০২৫ বিকাল ৬:৪৯
নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরের চৌগাছায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী পালন হয়েছে। শোকাবহ দিবসটি পালন উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি নানা কর্মসূচি গ্রহন করেন। কর্মসূচির মধ্যে ছিলো কালোব্যাচ ধারন, দলীয় কার্যালয়ে কালো ও দলীয় পতাকা উত্তোলন, কোরআন তেলোয়াত, আলোচনা সভা ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ।
শুক্রবার বাদ জুম্মা উপজেলা বিএনপির আয়োজনে পুরাতন কোটচাঁদপুর বাসস্টান্ডে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে শহিদ জিয়ার স্মৃতি চারণ করে আলোচনা করেন জেলা বিএনপির সদস্য, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ মিজানুর রহমান খান, জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, এ্যাড. আলীবুদ্দিন খান প্রমুখ। 
এসময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নেতৃবৃন্দ দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করেন।
একই সময়ে চৌগাছা-যশোর সড়কে পৌর বিএনপির কার্যালয়ের সামনে দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, সবেক কাউন্সিলর আনিছুর রহমান, বিএনপি নেতা আমজাদ হোসেন, সাহেব আলী, শামীম রেজা, তৌহিদুর রহমান উজ্জল, আব্দুস সামাদ,ফরিদউদ্দিন, শাহাজান আলী, আজেহার, যুবনেতা মেহেদী হাসান মিতু, মামুন হোসেন, ইকবাল হোসেন, মুন্না, আরিফ হোসেন, শামীম রেজা রানা, সুমন হোসেন, শরিফুল ইসলাম, ছাত্রনেতা মোঃ বাবু, হাসিবুল ইসলাম, গালিব হোসেন, শিহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র থেকে জানা গেছে, শহীদ জিয়ার ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের শতাধিক স্থানে আলোচনা সভা কোরআন তেলোয়াত ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।  

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়