ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ কাঁচা রাবার উদ্ধার'সহ ১জন গ্রেপ্তার


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৩-৯-২০২১ দুপুর ৪:৩৯
 টাঙ্গাইলে র‌্যাব-১২, সিপিসি-৩ এর অভিযানে সরকারী রাবার বাগান হতে চুরিকৃত বিপুল পরিমাণ কাঁচা রাবার উদ্ধার'সহ ১জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। 
টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোঃ গোলাম ফারুক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ সেপ্টেম্বর সোমবার ভোরে তার নেতৃত্বে মধুপুর উপজেলার পীরগাছা গ্রামে ধৃত আসামীর বসত বাড়ীর পূর্ব পাশে বাঁশ ঝাড়ে অভিযান পরিচালনা করে। সরকারী রাবার বাগান হতে চুরিকৃত অপরিশোধিত ৩৫০ কেজি কাঁচা রাবার উদ্ধার সহ আসামী মোঃ আব্দুর রাজ্জাক(৪২) কে গ্রেফতার করে। উদ্ধারকৃত কাঁচা রাবারের আনুমানিক মূল্য ৭০,০০০/-টাকা। গ্রেফতারকৃত আসামি মধুপুর উপজেলার পীরগাছা গ্রামের আমির আলীর ছেলে। উপস্থিত সাক্ষী, ধৃত আসামী ও ওই এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামী মধুপুর থানা এলাকার সরকারী রাবার বাগান হতে অবৈধভাবে অপরিশোধিত কাঁচা রাবার বহুদিন যাবৎ চুরি করে মজুদ ও বিক্রয়ের সাথে জড়িত ছিল। ধৃত আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল জেলার মধুপুর থানায় ১৮৬০ সালের পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার