ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ছাত্রদলের প্রোগ্রামে না যাওয়ায় হলের রুম ছাড়তে হুমকি


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ৩০-৫-২০২৫ রাত ৯:৩০

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ছাত্রদলের কর্মসূচিতে অংশ না নেওয়ায় দুই ছাত্রীকে রুম ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রদল কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত তাহসিন আক্তার মুন বিশ্ববিদ্যালয়ের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী এবং বেগম সৈয়দুন্নেছা হলের ৩১৬ নম্বর কক্ষে থাকেন।

ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন ১৬-১৭ সেশনের রূপা রহমান ও ২২-২৩ সেশনের উম্মে সুমাইয়া সুপ্তি, যাঁরা ৩১৪ নম্বর রুমে অবস্থান করছেন।

এ ঘটনার প্রেক্ষিতে হুমকি দেয়ার মেসেজের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে  বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

অভিযোগে বলা হয়, তাহসিন আক্তার মুন গত ১ মে থেকে নিয়মিতভাবে তাঁদের ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য চাপ দিয়ে আসছেন।

ভুক্তভোগী শিক্ষার্থী রূপা রহমান বলেন, “তাহসিন মুন বলেন—‘ক্লাস করা লাগবে না, প্রোগ্রামে চল। স্যার ক্লাসে প্রেজেন্ট দিয়ে দিবেন।’ তিনি আরও বলেন, রুম অন্যদের নামে বরাদ্দ হয়েছে এবং ১৫ তারিখের আগেই গণরুমে বা অন্য কোথাও উঠতে বলেন। আমরা সাড়া না দেওয়ায় হল থেকে বের করে দেওয়ার হুমকি দেন।”

একই রুমের অন্য শিক্ষার্থী সুপ্তি জানান, “মুন দীর্ঘদিন ধরে আমাদের ছাত্রদলের প্রোগ্রামে যেতে বলছেন। এমনকি পরীক্ষার আগের দিনও ডাকেন। না গেলে আমাকে ‘বেয়াদব’ বলেন এবং সিনিয়রদের দিয়ে চাপ দেন। মনে হচ্ছে ছাত্রলীগের আগের যুগ ফিরে এসেছে। এখনই প্রশাসনের উচিত এ ধরনের চাপ বন্ধ করা।”

এই বিষয়ে হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, বেগম সৈয়দুন্নেছা হলের প্রভোস্ট বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তবে লিখিত অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে, তাহসিন আক্তার মুন অভিযোগের আংশিক সত্যতা স্বীকার করে বলেন, “৩১৪ নম্বর রুমের রূপা ও সুপ্তিকে অন্য রুমে যেতে বলেছি। ওই রুমে আগে ১৭ ব্যাচের ছাত্রলীগের পোস্টেড দুইজন থাকত। প্রভোস্ট ম্যাডাম বলেছিলেন, রুমগুলো ফ্যাকাল্টির টপ স্টুডেন্টদের দিতে হবে। আমি ভুল করেছি—ম্যাডামের অনুমতি ছাড়া রুম ছাড়তে বলা ঠিক হয়নি। এজন্য আমি দুঃখিত।”

এ বিষয়ে শেকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগির কবির বলেন, “কাউকে জোর করে প্রোগ্রামে নেওয়া বা ছাত্রলীগ কর্মীদের প্রশ্রয় দেওয়ার কোনো নীতিমালা ছাত্রদলের নেই। এটি কারও ব্যক্তিগত মত। ছাত্রদল কখনোই কাউকে জোর করে প্রোগ্রামে নেয় না।” তিনি আরও বলেন, “ছাত্রলীগের কেউ হলে থাকলে তাকে নিজ দায়িত্বে বের করে দেওয়া হবে এবং কেউ নৈরাজ্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এমএসএম / এমএসএম

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

‎দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি