ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

গর্ভবতী মা ও নবজাতকের জন্য পরীমণির বিশেষ উদ্যোগ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-৫-২০২৫ দুপুর ১:৩১

গর্ভবতী মা ও নবজাতকের জন্য এক অনন্য উদ্যোগ নিয়েছেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি খুলেছেন তার নিজের ক্লোথিং ব্যবসা, যার লাভের নির্দিষ্ট একটি অংশ তিনি বরাদ্দ রেখেছেন তাদের জন্য। নায়িকা জানিয়েছেন, প্রতি তিন মাস পরপর এই লভ্যাংশ দিয়ে গর্ভবতী মা ও নবজাতকের পাশে থাকবেন তিনি। 

ক্যারিয়ারের শুরু থেকেই ব্যক্তিজীবন নিয়ে বেশ চর্চায় ছিলেন পরীমণি। তবে মা হিসেবে তিনি একেবারেই ব্যতিক্রম। মাতৃত্বের খবর জানার পর কাজ থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নেন; ব্যস্ত হয়ে পড়েন সন্তানদের আগলে রাখতে।

এবার মা এবং নবজাতকের জন্য প্রয়োজনীয় পণ্যের ব্র্যান্ডশপ ‘বডি’ প্রতিষ্ঠা করেছেন তিনি।  চলতি বছরের ফেব্রুয়ারিতে অনলাইনভিত্তিক এই প্রতিষ্ঠানটি চালু করেন তিনি। সম্প্রতি তার এই উদ্যোগ নিয়ে পরীমণি বলেন, ‘সবাই জানেন চলতি বছর ভালোবাসা দিবসে মা ও শিশুদের জন্য যাত্রা শুরু করেছে আমার ও আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান ‘বডি’। শুরু পর থেকে এখন পর্যন্ত আপনাদের যে ভালোবাসা পাচ্ছি সত্যই তা আমাকে সামনের দিকে নিয়ে যেতে সাহস দিচ্ছে। আর তাই এবার ‘বডি’ গর্ভবতী মা ও নবজাতকদের পাশে থাকার জন্য আরও এক নতুন উদ্যোগ নিয়েছে। প্রতি তিন মাস পর পর ‘বডি’র সেলের একটি নির্দিষ্ট লভ্যাংশ তাদের জন্য বরাদ্দ রাখা হবে।’প্রসঙ্গত, এখন দুই সন্তানের দেখভালের পাশাপাশি অভিনয়ে সময় দিচ্ছেন পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট প্রথমবারের মতো পুত্রসন্তানের মা হন নায়িকা। এরপর গত বছরের মে মাসে এক কন্যাসন্তানের দত্তক নেন অভিনেত্রী। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম।

এদিকে পরীমণি অভিনীত বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন আরও এক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেবেন নিরব হোসাইন। 

এমএসএম / এমএসএম

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক