ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে জামায়াতে ইসলামী দলের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষনা


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৩১-৫-২০২৫ দুপুর ৪:৪২
ধামইরহাটে জামায়াতে ইসলামী দলের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে। ৩১মে শনিবার সকাল ৮টা ধামইরহাট উপজেলা জামায়াতে ইসলামী দলীয় কার্যালয়ে এক বিশেষ সভায় প্রার্থীদের নাম ঘোষনা করেন জামায়াতে ইসলামী বাংলাদেশ নওগাঁ জেলা আমীর, কেন্দ্রিয় মজলিসে সুরা সদস্য ও নওগাঁ ইসলামী ব্যাংক হাসপাতালের পরিচালক খন্দকার আঃ রাকিব। সভার সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী উপজেলা আমীর  মাওঃ কামরুজ্জামান জুয়েল। নওগাঁ জেলা  আমীর খন্দকার আঃ রাকিব ঘোষনা করেন আগামী স্থানীয় নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে মাওঃ আতাউর রহমান,ভাইস চেয়ারম্যান পদে মাওঃ মারুফ আহাম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতে ইসলাম ধামইরহাট মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য রহিমা আক্তার প্রার্থী হবেন।
 এছাড়াও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ধামইরহাট ইউনিযনে নওগাঁ জেলা ওলামা বিভাগের সভাপতি ও সহঃ অধ্যাপক  মাওঃ একেএম কাজী ফজলুর রহমান, ২নং আগ্রাদিগুন ইউনিয়নে শ্রমিক কল্যান ফেডারেশনের ধামইরহাট উপজেলা শাখা সহ সভাপতি সারোয়ার আলম, ৩ নং আলমপুর ইউনিয়নে কর্মপরিষদ সদস্য আঃ কাদের, ৪নং উমার ইউনিয়নে ধামইরহাট উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি বেলায়েত হোসেন, ৫ নং আড়ানগর ইউনিয়নে আড়ানগর ইউনিয়ন জামায়াতে ইসলামের নায়েবে আমীর মোসাদ্দেক হোসেন, ৬নং জাহানপুর ইউনিয়নে জাহানপুর ইউনিয়ন আমীর বায়েজিদ হোসেন, ৭নং ইসবপুর ইউনিয়নে ধামইরহাট উপজেলা নায়েবে আমীর মাওঃ আঃ আজিজ, ৮নং খেলনা ইউনিয়নে খেলনা ইউনিয়ন জামায়েতের আমীর মাওঃ মুজাহারুল ইসলাম এবং ধামইরহাট পৌর মেয়র পদে ধামইরহাট পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু সাইদ সিদ্দিক প্রার্থী হবেন।
 বিশেষ অতিথি নওগাঁ জেলা নায়েবে আমীর ইঞ্জিঃ এনামুল হক বিউটি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য তৃনমূল সদস্যদের মতামতের ভিত্তিতে উল্লিখিত ব্যাক্তিদের প্রার্থীতা ঘোষনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রধান নওগাঁ অতিথি নওগাঁ জেলা আমীর আঃ রাকিব ভোটার তথা সকল মানুষের সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখে মানুষের সেবায় কাজ করার আহবান জানান। প্রার্থী ঘোষনায় বিশেষ সভায় প্রার্থীগন ছাড়াও জামায়াতে ইসলামী দলের গুরুত্বপূর্ণ ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন