ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

এবার নতুন কোচ পেলো পাকিস্তান ক্রিকেট দল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৯-২০২১ বিকাল ৬:২

চেয়ারম্যান হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায়িত্ব দেয়া হয়েছে সাবেক অধিনায়ক রমিজ রাজাকে। এবার নতুন কোচও নিয়োগ দেয়া হলো পাকিস্তান ক্রিকেট দলের জন্য।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সাবেক অস্ট্রেলিয়ান তারকা ম্যাথু হেইডেন ও সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার ভারনন ফিলান্ডারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সোমবারই নতুন বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন রমিজ রাজা। এর কয়েক মিনিটের মধ্যেই সাবেক এই দুই তারকার কোচিং প্যানেলে অন্তর্ভুক্তি নিশ্চিত করে পিসিবি।

গত সপ্তাহে পাকিস্তান দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুস। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে আব্দুল রাজ্জাক ও সাকলাইন মুস্তাককে সাময়িকভাবে দায়িত্ব দিলেও দীর্ঘমেয়াদে নিয়োগ দেয়ার জন্য কোচ খুঁজছিল পিসিবি। বিশ্বকাপকে সামনে রেখে তাই মারকুটে ব্যাটসম্যান হেইডেনেই ভরসা রাখছে রমিজ রাজার বোর্ড। 

প্রীতি / প্রীতি

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি