কাশিয়ানীতে নকল পণ্যের কারখানায় যৌথ বাহিনীর অভিযান
গোপালগঞ্জের কাশিয়ানীতে নকল পণ্য উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল পন্য জব্দ করেছে যৌথ বাহিনী। এসময় নকল পন্য ধ্বংস করে কারখানার মালিককে ২৫ হাজার টাকা জরিমান করে ভ্রাম্যামাণ আদালত।
আজ শনিবার সকালে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ভূলবাড়িয়া গ্রামের এ নকল পণ্য উৎপাদন কারখানায় অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল জানান, ভূলবাড়িয়া গ্রামের একটি কারখানায় নকল পণ্য উৎপাদন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ব্যান্ডের টুথপেষ্ট, টয়লেট ক্লিনার, শ্যাম্পুসহ বিভিন্ন খাদ্য দ্রব্য জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারখানার মালিক হানিফ মোল্লাকে ২৫ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত পণ্য ধ্বংস করা হয়।
এমএসএম / এমএসএম
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ