শান্তির বাজার-মুদাফ্ফরগঞ্জ সড়ক বেহালদশা- দ্রুত মেরামতের দাবি- দুর্ভোগ এলাকাবাসীর
কুমিল্লার মনোহরগঞ্জে খানা খন্দে ভরা শান্তির বাজার-মুদাফ্ফরগঞ্জ সড়ক যেন মরণফাঁদে পরিণত হয়েছে। এ সড়কে যাত্রী, পথচারী, স্কুলগামী শিক্ষার্থী ও যানবাহন চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ার অভিযোগ করেছেন এলাকাবাসী। জনদুর্ভোগ নিরসনে দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন তারা। সড়ক এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা য়ায়, শান্তির বাজার-মুদাফ্ফরগঞ্জ সড়কটি জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক। দীর্ঘদিন থেকে এ সড়কটি খানাখন্দে ভরা। এ সড়কের শান্তির বাজার থকে রঘুরামপুর পর্যন্ত প্রায় চার কি.মি. জায়গায় খানাখন্দে ভরা। বিশেষ করে সড়কটির শান্তির বাজার থেকে মির্জাপুর ব্রিজের গোড়া পর্যন্ত প্রায় এক কি.মি. জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এখানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কের গর্তে উলটে পড়ছে যানবাহন। প্রতিনিয়ত এ সড়কে যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে স্কুলগামী শিক্ষার্থী, যাত্রী ও পথচারীরা। বৃষ্টি হলে সড়কের এ অংশে পানি ভীতিকর পরিবেশ তৈরি হয়। অনুমান করে পানিভর্তি সড়কের ওপর গাড়ি চালাতে গিয়ে চালকরা পড়ছেন বিপাকে। গর্তে আটকে যাচ্ছে গাড়ি।দুর্ঘটনার দুর্ঘটনার কবলে পড়ছেন যাত্রীরা। অহরহ ঘটছে এমন ঘটনা। রাতের বেলায় সড়কে চলাচলে ঝুঁকি আরো বেড়ে যায়। তাছাড়া শুষ্ক মওসুমে প্রচণ্ড ধুলাবালির কারণে সড়কের দুই পাশে থাকা বাড়িঘর, দোকানপাট ধুলায় নিমজ্জিত হয়। অতিষ্ঠ হয়ে দিন রাতের অধিকাংশ সময় দরজা জানালা বন্ধ করে রাখার কথা জানান ভুক্তভোগীরা। স্থানীয় বাসিন্দা ও মির্জাপুর-সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘বন্যায় সড়কটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্যার পর ঠিকাদার পরিচয়ে সড়কটির শান্তির বাজার থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় এক কি.মি.জায়গা নতুন করে মেরামতের নামে পরিত্যক্ত কনক্রিটসহ মাটি উঠিয়ে অন্যত্র নেওয়া হয়। এরপর সড়কটিতে খানাখন্দের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ আরো বেড়ে যায়। সামান্য বৃষ্টিতে সড়কের এ অংশটি পানির নিচে তলিয়ে যায়। সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন বর্তমানে সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে গত এক মাসে বেশ কয়েকটি অটোরিকশা, সিএনজি উলটে দুর্ঘটনার কবলে পড়েছে। এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার সঙ্গে কথা হলে তিনি সড়কটি সম্পর্কে অবগত আছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এ সড়কের বেশিরভাগ অংশই ভালো। সড়কটির শান্তির বাজার থেকে মির্জাপুর পর্যন্ত কিছু জায়গায় খানাখন্দ রয়েছে। সড়কের যে অংশটুকু খারাপ রয়েছে, অতি দ্রুত তা মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়