ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মান্দায় জামায়াতের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১-৬-২০২৫ দুপুর ৪:২৪

 নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার জামায়াত মনোনীত উপজেলা পরিষদ চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রবিবার (১ জুন) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার দলীয় কার্যালয়ে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা করা হয়। 
উপজেলা চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থী হলেন, নওগাঁ জেলা শাখার মাসলিসুল মোফাসসিরিনের সভাপতি মাওলানা মোস্তফা আল আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রশিদা বেগম এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে যারা মনোনীত হলেন,
২নং ভালাইন ইউপি চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেন, ৩নং পরানপুর ইউপি চেয়ারম্যান পদে ইলিয়াস খান, ৫নং গনেশপুর ইউপি চেয়ারম্যান পদে  মাওলানা আমিনুল ইসলাম, ৬নং মৈনম ইউপি চেয়ারম্যান পদে আতাউর রহমান, 
৭নং প্রসাদপুর ইউপি চেয়ারম্যান পদে মোয়াজ্জেম হোসেন, ৮নং কুসুম্বা ইউপি চেয়ারম্যান পদে আমজাদ হোসেন, ৯নং তেঁতুলিয়া ইউপির চেয়ারম্যান  মোখলেসুর রহমান কামরুল, ১০নং নুরুল্যাবাদ ইউপি চেয়ারম্যান পদে জায়দুর রহমান, ১২নং কাঁশোপাড়া ইউপি চেয়ারম্যান পদে হারুন রশীদ, ১৩নং কসব ইউপি চেয়ারম্যান পদে আতাউল হক ও ১৪নং ইউপি চেয়ারম্যান পদে শামসুদ্দিন।
প্রার্থী ঘোষণা সময়, নওগাঁ জেলা আমীর খন্দকার আব্দুর রাকিবসহ মান্দা উপজেলা শাখার জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ