বাপার উদ্যোগে কলাপাড়ায় করোনা ভাইরাস সচেতনতায় মাস্ক ও লিফলেট বিতরণ
পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা কর্মসূচি উপলক্ষে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে সুরেন্দ মোহন চৌধুরী সড়কে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিণ্টু, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার হাওলাদার, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে রঞ্জন, সাধারণ সম্পাদক সুজন মৃধাসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা করোনা ভাইরাসের দ্বিতীয় টেউ মোকাবেলায় সঠিকভাবে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থবিধি মেনে চলার আহ্বান জানান।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন