হরিরামপুরে বকেয়া বেতন ভাতার দাবিতে গ্রাম পুলিশদের মানববন্ধন
দীর্ঘদিনের বকেয়া বেতনভাতার দাবিতে মানিকগঞ্জের হরিরামপুরে ১৩ টি ইউনিয়নের কর্মরত গ্রাম পুলিশ সদস্যরা মানববন্ধন করেছে।
১৩ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার কর্মরত ১২১ জন গ্রাম গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এর মধ্য নারী সদস্য ২৬ জন ও পুরুষ সদস্য ৯৫ জন।
মানববন্ধনে গ্রাম পুলিশ বাহিনীর সভাপতি প্রাণ বল্লভের সভাপতিত্বে বক্তারা দাবি করেন, "২ বছরের অধিক সময় ধরে আমরা বেতন ভাতার অর্ধেক অংশ পাই না। মহল্লাদারের সরকারিভাবে বেতন ভাতা ৩২৫০টাকা, ইউপি অংশের বেতন ভাতা ৩২৫০টাকা। দফাদারদের সরকারিভাবে বেতন ভাতা ৩৫০০টাকা। ইউপি অংশের বেতন ভাতাও ৩৫০০টাকা। তবে সরকারি অংশের বেতনভাতা নিয়মিত পেলেও ২ বছর যাবৎ আমরা ইউপি'র অধিনের বেতনভাতা পাই না।"
বক্তারা আরও জানায়, "২০১৭ সালের মার্চ মাস থেকে জন প্রতি সপ্তাহে ৩ শো টাকা যাতায়াত ভাতা চালু হলেও এখন পর্যন্ত আমরা তা পাইনি।"
মানববন্ধনে গ্রাম পুলিশ বাহিনীর সভাপতি প্রাণ বল্লভ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ জানান, "৭ দিনের মধ্যে বকেয়া বেতনভাতা পরিশোধ না করলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি করা হবে।"
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, "বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে আমাদের উপজেলা পরিষদের আয় খুব সীমিত হলেও ব্যায়ের পরিমাণ বেশি। ফলে বর্তমানে উপজেলা পরিষদের ফান্ডে যে টাকা আছে এতে আমরা এক মাসের বেতনভাতা দিতে পারব। পরবর্তীতে উপজেলা পরিষদের আয় বৃদ্ধি পেলে ধাপে ধাপে বেতন ভাতা পরিশোধ করা হবে।"
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Link Copied