ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

পবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের নেতৃত্বে জিসান ও লাবিব


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২-৬-২০২৫ দুপুর ৩:৩৫

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ফটোগ্রাফি ক্লাবের ২০২৫-২৬ সালের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এবারের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জিসান আলম প্রান্ত এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লাবিব হাসনাইন রুদ্র।

কমিটিতে আরও রয়েছেন সহ-সভাপতি মো. মাসুদুর রহমান ও আরাফাত ইসলাম সুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও রাতিক মাহমুদ, অফিস সম্পাদক রিয়াজুল নাহিন, সাংগঠনিক সম্পাদক উসামা আহনাফ, কোষাধ্যক্ষ সাদিয়া ফারজানা মৌলি, আইটি সম্পাদক আদি মাহমুদ অদিত এবং প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক মেহেদী হাসান বাবু।

নতুন কমিটির সাধারণ সম্পাদক লাবিব হাসনাইন রুদ্র বলেন, "পবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব শুধু একটি ক্লাব নয়, এটি আমাদের সবার জন্য একটি সৃজনশীল পরিবার। এই দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের। আমি চাই ক্লাবের প্রতিটি সদস্য আন্তরিকভাবে কাজ করলে আমরা একে দেশের গণ্ডি ছাড়িয়ে আরও বড় পরিসরে তুলে ধরতে পারব।"

এবং নবনির্বাচিত সভাপতি জিসান আলম প্রান্ত তার বক্তব্যে বলেন, "এই ক্লাব আমার ক্যাম্পাস জীবনের গুরুত্বপূর্ণ অংশ। প্রেসিডেন্ট হিসেবে আমি চাই ক্লাবকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে। একটি জাতীয় ফটোগ্রাফি প্রদর্শনী আয়োজন করার স্বপ্ন রয়েছে আমার। এছাড়া নতুন সদস্যদের দক্ষতা উন্নয়নে নিরলসভাবে কাজ করব।”

নতুন কমিটির অনুমোদনে স্বাক্ষর করেন ক্লাবের মডারেটর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক চিন্ময় বেপারি এবং ফিশারিজ অনুষদের সহযোগী অধ্যাপক সুপ্রকাশ চাকমা।

এমএসএম / এমএসএম

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ

এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত

মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর

প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু