পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী কয়েক গ্রাম প্লাবিত
টানা বৃষ্টিপাতে ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানি আসার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার হাওড়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় নদীর পানি ৯৪ সেন্টিমিটার বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ অবস্থায় গতকাল রাত থেকে নতুন করে আখাউড়া উপজেলার ৩টি ইউনিয়নের আরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সব মিলিয় ১৮টি গ্রাম প্লাবিত হয়ে অন্তত সাড়ে ৪০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া ভাঙন ঝুঁকিতে রয়েছে হাওড়া নদীর কর্নেল বাজার অংশের বাঁধ।খোঁজ জানা গেছে, গতকাল রোববার সকাল থেকে আখাউড়া উত্তর, মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রামগুলোতে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করতে থাকে। এতে করে সীমান্তবর্তী কালিকাপুর, বঙ্গেরচর, ইটনা, বাউতলা, কেন্দুয়াই ও আবদুল্লাহপুরসহ অন্তত ১৮টি গ্রাম প্লাবিত হয়। তলিয়ে যায় গ্রামের অধিকাংশ সড়ক। এতে করে ওই ৩ ইউনিয়নে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া মনিয়ন্দ ইউনিয়নের কর্নেল বাজার এলাকায় হাওড়া নদীর বাধটি ভাঙন ঝুঁকিতে পড়ে। ভারত থেকে আসা ঢলের পানি ও টানা বৃষ্টিপাতের কারণে হাওড়া নদীর পানিও বাড়ছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম রাশেদুল ইসলাম জানান, দুর্গতদের জন্য ১১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে অধিকাংশ পরিবার বাড়িতে মূল্যবান জিনিসপত্র ও গবাদি পশু ফেলে আশ্রয়কেন্দ্রে আসতে চাইছেন না। ইতোমধ্যে দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আরও ত্রাণ সহায়তা প্রস্তুত করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
Link Copied