ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

চৌগাছার হাকিমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহিদ জিয়ার ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২-৬-২০২৫ বিকাল ৫:৫৭
যশোরের চৌগাছায় শহিদ জিয়ার ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীর ৩য় দিনেও বিভিন্ন স্থানে আলোচনা সভা, মিলাদ ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার হাকিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয় আলোচনা, দোয়া ও খাবার বিতরণ।
 হাকিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে শহিদ জিয়ার স্মৃতিচারণ করে প্রধান অতিথির আলোচনা করেন যশোর জেলা বিএনপির সদস্য ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ মিজানুর রহমান খান।
হাকিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনা করেন জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম।
অন্যানের মধ্যে আলোচনা করেন চৌগাছা পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিএনপি নেতা সামছুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান প্রমুখ।
এ সময় হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি বিএনপি নেতা খিজির হায়াত খান, বিএনপি নেতা জহুরুল ইসলাম বাবু, মাষ্টার শহিদুল ইসলাম, মাষ্টার মহিদুল ইসলাম, এসএম মিলন, আব্দুল্লাহ আল মামুন আব্দুল্লাহ, আব্দুল মান্নান, কামরুল ইসলাম, আঃ সাত্তার, মাহফুজুর রহমান পলেন, ইতালি প্রবাসি ও বিএনপি নেতা আফিল উদ্দিন দফাদার, কৃষকদলের উপজেলা শাখার সভাপতি আজগার আলী, সাধারন সম্পাদক শাহানুর রহমান শাহিন, তারেক জিয়া পরিষদের যশোর জেলা শাখার যুগ্ম আহবায়ক খান টিপু সুলতান, যুবনেতা ইঞ্জিঃ রাজু আহমেদ, শফিকুল ইসলাম, এম ইলিয়াসসহ উপজেলা,পৌর ও সংশ্লিষ্ঠ ইউনিয়ন বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহিদ জিয়ার রুহের মগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় দোয়া এবং সবশেষে নেতৃবৃন্দ দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করেন।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়