ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

আইসিউতে অভিনেত্রী তানিন সুবহা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-৬-২০২৫ দুপুর ১০:৩৫

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিত্রনায়িকা তানিন সুবহা। সোমবার (২ জুন) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন অভিনেত্রী। 
তবে সন্ধ্যার দিকে আবারও অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে বনশ্রীর একটি হাসপাতালে নেওয়া হয় তানিনকে। সেখানে অবস্থার আরও অবনতি হলে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সেখানেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন এই নায়িকা। 
বিষয়টি নিশ্চিত করেছেন তানিন সুবহার মা তাসলিমা। তিনি জানান, সোমবার হঠাৎ অভিনেত্রীর বুকে ব্যথা শুরু হয়। এরপর বেশ কয়েকবার বমি করলে অবস্থার অবনতি হয়।
হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তানিনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।
এদিকে মেয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তানিন সুবহার মা তাসলিমা। অভিনেত্রীর অসুস্থতার খবরে শোবিজ অঙ্গনেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
প্রসঙ্গত, শোবিজাঙ্গনে তানিন সুবহার মিডিয়ায় অভিষেক ঘটে ২০১৫ সালে আজাদ কালামের পরিচালনায় ‘জমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘সেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’ আরও বেশকিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘অবাস্তব ভালোবাসা’, ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘দেমাগ’, ‘তুই আমার’ প্রভৃতি।

 

 

Aminur / Aminur

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়

বিতর্কের মধ্যে প্রেমের মুহূর্ত সামনে আনলেন কৃতি