কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ সম্পন্ন
"শিশু থেকে প্রবীণ-পুষ্টিকর খাবার সার্বজনীন" এই প্রতিপাদ্যে নিয়ে রাঙামাটির কাপ্তাইয়ে সম্পন্ন হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে মঙ্গলবার সকালে স্বাস্থ্য বিভাগ চত্বরে আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহলা অং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন। সভায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাঈমা ইলিয়াছ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি জাতি সুস্থ ও সবল করতে হলে সকলকে পুষ্টি গ্রহণ করতে হবে। পুষ্টির কোন বিকল্প নেই। সভায় পুষ্টি ও শরীরের বিভিন্ন ক্ষতিকর খাদ্য বিষয়ে আলোচনা করা হয়।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে কাপ্তাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা, স্কুল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
উলিপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
রায়পুরে অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য
শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে গোদাগাড়ীতে সাক্ষরতা দিবস পালিত
নাসীরুদ্দিন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
মনোহরগঞ্জ- লাকসাম সড়কে ব্রিজ নির্মাণ কাজে ধীরগতি বিকল্প পথ নড়বড়ে ঘটছে দুর্ঘটনা
শৈলজারঞ্জন কেন্দ্রে নেই সাংস্কৃতিক কার্যক্রম , নষ্ট হচ্ছে ভবন
টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই
বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন
চন্দনাইশে ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স’ উপলক্ষে সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে নদীভাঙনের তীব্রতা বৃদ্ধি, বসতভিটা হারিয়ে অন্য জেলায় আশ্রয় নিচ্ছেন মানুষ
দেবে যাচ্ছে ঘের সংলগ্ন মনিরামপুর-নওয়াপাড়া সড়ক, উঁপড়ে পড়ছে গাছ
অবৈধভাবে সার মজুত রোধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা
ঢাকা ইপিজেডে কারখানা শ্রমিকদের জন্য সমন্বিত চক্ষু ও এনসিডি স্বাস্থ্য
Link Copied