পাঁচ টাকার নোট থেকে কুসুম্বা মসজিদের ছবি প্রত্যাহারের প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
পাঁচ টাকার নোট থেকে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের ছবি প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে নওগাঁর মান্দা উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাদের ও শামশুল ইসলাম বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল জলিল ও আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু তালহা জুবায়ের, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহিদুজ্জামান সালেক প্রমুখ।
বক্তারা বলেন, ‘কুসুম্বা মসজিদ আমাদের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির অমূল্য নিদর্শন। এটি পাঁচ টাকার নোটে বহাল থাকায় দেশের মানুষ ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতো। এ ধরনের সিদ্ধান্ত দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে অবমূল্যায়নের সামিল। অবিলম্বে কুসুম্বা মসজিদের ছবি পুনরায় পাঁচ টাকার নোটে বহালের দাবি জানান তারা।
বিএনপির নেতারা হুশিয়ারি উচ্চারন করে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে মান্দাসহ নওগাঁবাসিকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে অর্থ উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
একই দাবি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলার শাখার নেতৃবৃন্দ পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেছে।
এ বিষয়ে গ্রামবাংলা সাহিত্য পত্রিকার সম্পাদক আশরাফুল হক পলাশ বলেন, ‘কুসুম্বা মসজিদ নিয়ে আমি অনেক গবেষনা করেছি। এ বিষয়ে আমার সম্পাদনায় একাধিক বইও প্রকাশিত হয়েছে। কুসুম্বা মসজিদ শুধু স্থাপত্য নিদর্শনই নয়, এটি একটি ঐতিহাসিক পরিচয় বহন করে। নতুন নোটে তা না থাকায় হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে।’
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নতুন পাঁচ টাকার নোটে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের ছবি অপসারণের খবর ছড়িয়ে পড়লে নওগাঁর মান্দা উপজেলাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আলোচনা-সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
Link Copied