ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

হাতিয়ায় দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ টাকা বিতরণ


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ৩-৬-২০২৫ দুপুর ৪:৩০

নোয়াখালীর হাতিয়ায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, চাল, নগদ টাকা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। 

উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের যৌথ আয়োজনে মঙ্গলবার(০৩ মে) বেলা ১১টায় প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের ত্রাণ ভান্ডারের সামনে এ সহায়তা বিতরণ করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন। 
এতে ৩০ পরিবারের মাঝে পরিবার ১ বান্ডিল ঢেউটিন, ১৫ কেজি চাল এবং ৩ হাজার টাকা করে নগদ চেক বিতরণ করা হয়।

এছাড়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নে পাঁচশ' ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ।

ত্রাণ সহায়তা বিতরণের সময় হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন," সরকার পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সবার মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রাখবে। এজন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একটু ধৈর্য্যধারণ করতে হবে। "
এসময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

রাণীনগরে সুগন্ধি আতব ধানের বাম্পার ফলনের আশা