ঢাকা বৃহষ্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নিশ্চিন্তপুরে ওএমএস ডিলার পয়েন্টে মারপিটের ঘটনার বর্ণনা দিলেন স্থানীয়রা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩-৬-২০২৫ দুপুর ৪:৩১

পৌর শহরের নিশ্চিন্তপুরে ওএমএস ডিলার পয়েন্টে মারপিটের ঘটনার বিষয়ে বর্ননা দিলেন ডিলারের মনোনীত প্রতিনিধি ও স্থানীয় নারী-পুরুষেরা। মঙ্গলবার সকালে নিশ্চিন্তপুর আইডিয়াল স্কুল মূল ফটকের সামনে ডিলার পয়েন্টে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।
স্থানীয় বাসিন্দা ও চাল এবং আটা নিতে আসা রিনা বেগম, ফাতেমা বেগম, মরিয়ম, রিয়া আক্তার, জিল্লুর রহমান, ফজলুর রহমানসহ স্থানীয় মানুষজন জানান, দীর্ঘদিন ধরে এ ডিলার পয়েন্টে আশ পাশের এলাকার মানুষজন ভালোভাবে চাল ও আটা সংগ্রহ করে আসছে, কোন সমস্যা হয়নি। তবে সোমবার একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে, সেখানে দেখা যায়, পাশের এলাকার অজ্ঞাত এক দম্পত্তি ২ জনই এখানে চাল ও আটা সংগ্রহ করতে আসে। প্রতিদিনের ন্যয় ওই দিনও খুব সকালেই মানুষজন উপস্থিত হয়ে লাইনে দাড়ায়। কিন্তু ওই দম্পত্তির মধ্যে পুরুষ মানুষটি পন্য সংগ্রহ করে। পরক্ষণেই তার স্ত্রীকে লাইন ভেঙ্গে চাল-আটা নিতে চাপ প্রয়োগ করলে ডিলারের মনোনীত প্রতিনিধি মো: মানিক বাধা দেন। ওই দম্পত্তিকের মধ্যে যেহেতু একজন পন্য নিয়েছেন সেক্ষেত্রে স্ত্রীকে অন্যদিন পন্য নিতে বলেন। কিন্তু ওই দম্পত্তি তৎক্ষনাৎ মানিককে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে পুরুষ মানুষটির কথ সহ্য করতে না পেরে মেজাজ হারিয়ে তাকে ধাওয়া দেন মো: মানিক। এ সময় ওই ব্যক্তির স্ত্রী মো: মানিককে পেছন থেকে ধাক্কাধাক্কি ও মারপিট করতে গেলে তাকেও মারপিট করা হয়। এ সময় ওই মহিলার স্বামী পাশের বাড়ির ভেতর থেকে লাঠি এনে পরিস্থিতি আরও উত্তপ্ত করার চেষ্টা করলে, উপস্থিত মানুষজন উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। কিন্তু পরক্ষেই লক্ষ্য করা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো ঘটনাকে পাশ কাটিয়ে কয়েক সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পরে। সেখানে শুধু মো: মানিককে মারপিট করতে দেখা যায়। ডিলার পয়েন্টটি অন্যত্র সরিয়ে নেওয়া হবে খবরটি জানতে পেরে স্থানীয়রা ক্ষোভ প্রকশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ স্থানেই ডিলার পয়েন্টটি রাখার জোর দাবি জানান।
ঘটনার প্রতিবাদ জানিয়ে ডিলারের প্রতিনিধি মো: মানিক বলেন, গতকালকের অনাকাঙ্খিত ঘটনায় আমারও দোষ থাকতে পারে কিন্তু পুরো ঘটনা না দেখিয়ে শুধু কয়েক সেকেন্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছাড়া হয়েছে, যেটা দু:খজনক। আমার দোষ হলে আমারও বিচার হবে। তবে ওই দম্পত্তি প্রায় এই পয়েন্টে এসে চাল-আটা সংগ্রহ করে। ওই দিন হয়তো পরিকল্পিতভাবেই এ ঘটনা ঘটিয়েছে তারা। এখানে সুষ্ঠুভাবে সবকিছু পরিচালনা হয়, কখনও কোন সমস্যা হয়নি। 

এমএসএম / এমএসএম

লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী

রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক

খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত

আত্রাইয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাটের অভিযোগ

যোগদানপত্রে নাম বদলিয়ে চাকরিঃ অবসরকালীন সুবিধা চেয়ে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন