ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

‘কাজ আর ব্যক্তিগত জীবন আলাদা রাখতে পছন্দ করি’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৬-২০২৫ দুপুর ১০:৪০

‘কানখাজুরা’ সিরিজে নিশা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী সারা জেন ডিয়াস। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনয় প্রসঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। 
সাক্ষাৎকারে সারা জেন বলেন, ‘আমি কাজ আর ব্যক্তিগত জীবন আলাদা রাখতে পছন্দ করি। বলিউডে অবশ্যই প্রতিযোগিতা বেশি। কিন্তু সারা জীবনটাই তো একটা প্রতিযোগিতা। তাই আমি কখনও কাজ আর ব্যক্তিগত জীবনকে এক করি না। মেন্টাল হেলথের সঙ্গে আমার সম্পর্ক খুব নিবিড়।’
‘কানখাজুরা’ সিরিজে অভিনয় প্রসঙ্গে তার ভাষ্য, ‘চিত্রনাট্যটা পড়েই মনে হয়েছিল যে সিরিজটা বেশ আলাদা। চরিত্রটার সঙ্গে একটা সরাসরি যোগসূত্র তৈরি হয়েছিল। এটাই ভালো লেগেছিল। এই সিরিজটায় ড্রামা আছে, থ্রিল আছে, মিস্ট্রি আছে। অনেক সময় দর্শকরা এর পরের ঘটনা কী হতে চলেছে, তা অনুমান করতে চাইবেন। আমার মনে হয় সবার ভালোই লাগবে।’
তার কথায়, ‘শান্তি কখনও বাইরের জগৎ থেকে পাওয়া সম্ভব নয়। এই সত্য আমি বুঝে গেছে। তাই মেডিটেশন প্র্যাকটিস করি। আমি মেন্টাল হেলথ নিয়ে নানা কাজও করি। আমাদের ইন্ডাস্ট্রির নেচারটা সুপারফিশিয়াল। কী হচ্ছে বোঝা বেশ মুশকিল। এখানে সিস্টেমে কোনো কাজ হয় না।’
শেষে বলেন, ‘হয়তো কেউ একটা ছবি করেই সুপারস্টার হয়ে গেলেন, কেউ আবার সারা জীবন কাজ করেও পরিচিতি পেলেন না। আমি কাউকে ইন্ডাস্ট্রিতে আসতে নিরুৎসাহিত করছি না কিন্তু বুঝতে হবে এই জগৎটা কঠিন। সাফল্য পাওয়া অসম্ভব নয় কিন্তু কঠিন তাই বাইরের চাকচিক্য নয়, মানসিক শান্তির দিকে নজর দিতে হবে। মনে রাখতে হবে সোশ্যাল মিডিয়া বাঁচার উপায় নয়।’

 

Aminur / Aminur

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়

বিতর্কের মধ্যে প্রেমের মুহূর্ত সামনে আনলেন কৃতি