ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

মেয়েটা কে ছিল, আমরা দু’জনের কেউ চিনি না : বর্ষা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৬-২০২৫ দুপুর ৪:৩০

ঢাকাই সিনেমার তারকা জুটি চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। শুধু বাস্তব জীবনেই নয়, পর্দাতেও হিরো-হিরোইনের ভূমিকায় অভিনয় করেন এই দম্পতি। যদিও অভিনয়ের জন্য যতোটা না আলোচিত এই দম্পতি, তার চেয়ে বেশি ব্যক্তিগত জীবনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সংবাদের শিরোনামে জায়গা করে নেন এই জুটি। 

এই সম্প্রতি যেমন অনন্ত জলিল ও বর্ষার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, একটি অনুষ্ঠানে অনন্তকে কেক খাইয়ে দিচ্ছেন মডেল নাজমি জান্নাত। বিষয়টি ভালোভাবে না নিয়ে অভিমান করে বেরিয়ে যাচ্ছেন তার স্ত্রী। 

ভিডিওর সেই ঘটনা নিয়ে কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়, অন্য তরুণী অনন্ত জলিলকে কেক খাইয়ে দিয়েছেন বলে অভিমান করে সেখান থেকে চলে গেছেন বর্ষা। যা নিয়ে বেজায় ক্ষেপেছেন বর্ষা। আদতে সেই ঘটনাস্থলে এমন কিছুই হয়নি বলে দাবি করেছেন তিনি। 

বিষয়টি নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাসও দিয়েছিলেন তিনি। তবুও আলোচনা থামেনি। বরং সোশ্যাল মিডিয়ায় অনন্ত জলিল ও বর্ষাকে নিয়ে নানা মুখরোচক খবর, ভিডিও ছড়িয়ে বেড়াচ্ছে।যে কারণে বুধবার (৪ জুন) আবারও একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বর্ষা। যেখানে অনন্তের হাতে তার কেক খাওয়ার ছবিও প্রকাশ করেছেন তিনি।

সেই ছবিগুলো প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, ‘ভাগ্যিস তুমি (অনন্ত জলিল) কাউকে কিছু খেতে দাও নাই। এডিটগুলো খুব প্রশংসা পাবার মতো।’

পুরো ঘটনায় বেশ মজা পেয়েছেন দাবি করে বর্ষা লেখেন, ‘এটা খুব সাধারণ ব্যাপার ছিল কিন্তু। আর এই এডিটিংয়ের যুগে নিজেরা নিজেদের মতো করে মজা নিলেন। আমিও খুব হেসেছি, সঙ্গে আপনাদের ভাইও।’

এই অভিনেত্রীর দাবি, নাজমি জান্নাতকে চেনেন না তিনি। বর্ষার কথায়, ‘মজার ব্যাপার হলো, মেয়েটা কে ছিল? আমরা দু’জন কেউ চিনি না। আর উনি নিজে থেকেই এসে কেক খাওয়াবে অনন্ত ভাইকে। একটা কথা, উনি ফুলও দিয়েছেন আমাদের দু’জনকে, উনাকে কেউ বলেনি যে আপনি এগুলো করেন। নিজে নিজেই করেছেন। মনে রাখবেন, না জেনে কাউকে নিয়ে কিছু বলা খুব বড় ভুল এবং অপরাধ।’

এমএসএম / এমএসএম

নিজেকে পূর্ণ করতে পুরুষের প্রয়োজন নেই : সারা

স্বামীর পরকীয়ার অভিযোগে মুখ খুললেন সুবাহ

সিঙ্গেল হওয়ায় মুক্ত পাখির মতো জীবনযাপন করতে পারি: রাইমা

‘লোকে বলতো বুড়ি হয়ে গেছে, অদ্ভুত দেখতে লাগছে’

বিজ্ঞাপনে জুটি বাঁধলেন হেদায়েত তুর্কী এবং আঁখি চৌধুরী

থালাপতির সিনেমা ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৩

নিষিদ্ধ হয়েও পাকিস্তানে শীর্ষে ‘ধুরন্ধর’

কারিনা কায়সার আর নেই

ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’

মুক্তি পাচ্ছে মুর্তজা পলাশ ও আহসান মিহির ও সৌমির রোমান্টিক নাটক ‘বোকা মানুষ’

ঈদে আসছে পার্থ-তটিনির ‘অমর প্রেম’

কাকে ‘ভণ্ড হুজুর’ বললেন মারিয়া মিম?

অভিনেতা ও নাট্যকার আতাউর রহমান মারা গেছেন