ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বাংলাদেশ সিরিজ মাতিয়ে র‍্যাংকিংয়ে ২১০ ধাপ এগোলেন হারিস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৬-২০২৫ দুপুর ৪:৩১

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। দলের এমন বাজে পরিস্থিতিতেও ব্যতিক্রম ছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। তাদের দুজনের এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‍্যাংকিংয়েও।

এই সিরিজে তামিমের ব্যাট থেকে এসেছে ১০৫ রান। তিন ম্যাচে যথাক্রমে তার ব্যাট থেকে আসে ১৭ বলে ৩১, ১৯ বলে ৩৩ ও ৩২ বলে ৪২ রানের ইনিংস। ফলে র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন তিনি। ২৮ ধাপ এগিয়ে তামিম আছেন ৫৩ নম্বরে।

বাংলাদেশের আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন প্রথম দুই ম্যাচে ছিলেন ব্যর্থ। তবে শেষ ম্যাচে রান পেয়েছেন তিনি। ৩৪ বলে ৬৬ রানের ইনিংস খেলেছিলেন। তাতে ২৮ ধাপ উন্নতি করেছেন ইমনও। ইমনের অবস্থান এখন ৯৫ নম্বরে।

উন্নতি হয়েছে জাকের আলীরও ৩ ধাপ এগিয়েন ৬৮ নম্বরে আছেন বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটার। এই সিরিজের দলে থাকলেও কোনো ম্যাচে খেলা হয়নি নাজমুল হোসেন শান্তর। তিনি ৭ ধাপ পিছিয়ে পড়েছেন।

বাংলাদেশ সিরিজে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হারিস। প্রথম দুই ম্যাচে দুই ম্যাচে ৪১ ও ৩১ রানের ইনিংস খেলেছিলেন পাকিস্তানের এই ব্যাটার। আর শেষ ম্যাচে করেছেন সেঞ্চুরি। তাতে ২১০ ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ৩০ নম্বরে।

এমএসএম / এমএসএম

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল