ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

রাণীনগর উপজেলা ও ইউনিয়ন পরিষদে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীতা ঘোষনা


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৪-৬-২০২৫ দুপুর ৪:৫৪

আগামী উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। বুধবার দুপুরে রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই নাম ঘোষনা করা হয়।রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা: আনজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার আব্দুর রাকিব উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী শামীনুর রহমান শামীমসহ উপজেলা ও আটটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগামী উপজেলা পরিষদ রির্বাচনে চেয়ারম্যান পদে নওগাঁ জেলা জামায়তে ইসলামীর সুরা সদস্য ও রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস,মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারী আন্নামা বিনতে আকবরকে মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষনা করা হয়। এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আটটি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র খট্রেশ্বর রাণীনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা: আনজির হোসেনকে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষনা করা হয়। এই তিন পদে প্রার্থীদের নাম ঘোষনা করেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার আব্দুর রাকিব।

এমএসএম / এমএসএম

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত