ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নাগরপুর বাজার কামারপল্লীতে নেই সেই চিরচেনা ঈদের আমেজ


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৫-৬-২০২৫ দুপুর ৪:১৪

পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। সারা দেশে কোরবানির প্রস্তুতি চলছে জোরেশোরে। তবে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী নাগরপুর বাজার কামারপল্লীতে নেই সেই চিরচেনা ঈদের আমেজ। বেচাকেনার ব্যস্ততা নয়, বরং ঘোর অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন এখানকার কামাররা।

এই পেশায় আছেন মোঃ আমিরুল মিয়া। ১৯৮৮ সালে তিনি কামারের পেশায় যোগ দিয়েছিলেন। নানা প্রতিকূলতা পেরিয়ে এখনও সেই পেশাকে আঁকড়ে ধরে আছেন। ঈদুল আজহা সাধারণত তাদের জন্য সবচেয়ে বড় মৌসুম হলেও এবার সেই রকম কোনো প্রস্তুতির চিহ্নই নেই।

“গতবছর ঈদের দুই সপ্তাহ আগে থেকেই প্রতিদিন ৮ থেকে ১০ হাজার টাকার জিনিস বিক্রি করেছি,” — জানালেন আমিরুল মিয়া। কিন্তু এবার সেই চিত্র একেবারে উল্টো। তিনি বলেন, এখন দিনে ২০০০ থেকে ২৫০০ টাকার বেশি বিক্রি হচ্ছে না। অনেক সময় তো ১৫০০ টাকাও হয় না।

ছুরি, চাপাতি, দাসবই আছে, শুধু নেই ক্রেতা

৫ জুন বৃহস্পতিবার ২০২৫ নাগরপুর বাজার কামারপল্লীর দোকানগুলোতে সারি সারি ছুরি, দা, চাপাতি সাজানো রয়েছে। সাইজ অনুযায়ী ছুরির দাম রাখা হচ্ছে ১৫০, ২৫০ ও ৩৫০ টাকা। কোরবানির জন্য বড় ‘জমাই করার’ ছুরি বিক্রি হচ্ছে ১২৫০ টাকায়। চাপাতি বিক্রি হচ্ছে ৮৫০ টাকা কেজি দরে। পণ্যের মানে কোনো আপস না করলেও, ক্রেতার সংকট যেন সবকিছুকে থমকে দিয়েছে।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা