ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মেহেরপুরে "প্রত্যাশার আলো " সংগঠনের ঈদ উপহার বিতরণ


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ৫-৬-২০২৫ দুপুর ৪:১৯

মেহেরপুরে "প্রত্যাশার আলো " সংগঠনের উদ্যোগে প্রায় ২৫০টি প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার (০৪) মে মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে ঈদ উল আযহা উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন মানবিক সংগঠন “প্রত্যাশার আলো”।

সংগঠনের সদস্যরা আরও জানান যে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

সংগঠনটির মূল স্লোগান—“প্রজন্মের প্রত্যাশা বিনির্মাণে আমরা”—কে সামনে রেখে কাজ করছে “প্রত্যাশার আলো”, যারা মানবিক মূল্যবোধ পুনর্জাগরণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সক্রিয়ভাবে ভূমিকা রাখবে।

সংগঠনের সভাপতি শামীমুল ইসলাম শামীম বলেন, ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সহানুভূতি ও ভালোবাসা ভাগ করে নেওয়ার সময়। আমরা চাই সমাজের কেউ যেন এই আনন্দ থেকে বঞ্চিত না থাকে।

সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, আমরা এখন অনুভূতির সংকটে ভুগছি। প্রত্যাশার আলো শুধু একটি সংগঠন নয়—এটি এক বিবেক-জাগরণী আন্দোলন, যেখানে মানুষ তার দায়িত্ব অনুভব করে অন্যের পাশে দাঁড়ায়।

সংগঠনের সদস্যরা আরো বলেন যে, ভবিষ্যতে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছি। যার মধ্যে রয়েছে- মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, নারীর প্রশিক্ষণ ও কর্মসংস্থানমূলক প্রকল্প, অবৈতনিক পাঠদান, বয়স্ক ভাতা সহ অন্যান্য কার্যক্রমের মাধ্যমে প্রত্যাশা আলোর সংগঠনটি সমাজের জন্য কাজ করে যাবে। সবার সহযোগিতায় বদলে যেতে পারে মানুষের জীবন। সবাই সহযোগিতার হাত বাড়ান সমাজে আলো ছড়িয়ে দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরজুল্লাহ রহমান বাবলু (মাস্টার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দেওয়ান শফিকুল ইসলাম শফি , জাহিদ বিশ্বাস, কাওসার বিশ্বাস ও আজের আলী।

উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুফতি খায়রুল বাশার, মাহাবুবুল ইসলাম, আশাদুল ইসলাম, ও আলমাছ।

এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন -

আকাশ ইসলাম (সাংগঠনিক সম্পাদক),  নাজমুস সাকিব (দপ্তর সম্পাদক), মুন আফ্রিদী (প্রচার সম্পাদক), তাসিনুল ইসলাম সৌরভ (ছাত্রবৃত্তি সম্পাদক), আহসান তাহমিদ (উন্নয়ন সম্পাদক), এবং কার্যনির্বাহী সদস্য হাসিবুল, সুজন, রফিক, রশিদ, সাইরুল, সাহাবুল, মামুন, নয়ন, বাবু, সাকিব, সাহাদ, মমিন সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা