ভোটের ঢেউয়ে সাফল্যের গান: ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কাজল, সম্পাদক সাদ্দাম
৪ জুন ২০২৫, মঙ্গলবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হয়েছে। প্রথমবারের মতো সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনলাইনে অনুষ্ঠিত হয় উৎসবমুখর পরিবেশে।
সারাদেশ ও দেশের বাইরে থাকা সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এই অনলাইন ভোটিং প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়, যা ছিল পুরো নির্বাচনী প্রক্রিয়ার একটি যুগোপযোগী ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ। মোট ২৫১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এই নির্বাচনের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত হন জহিরুল ইসলাম কাজল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান সাদ্দাম হোসেন বিশ্বাস। তাঁদের নেতৃত্বে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আরও কার্যকরভাবে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, পেশাগত নেটওয়ার্কিং এবং সহায়তা কার্যক্রম চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সদস্যরা।
ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করে সভাপতি জহিরুল ইসলাম কাজল বলেন, "আমরা এখন পর্যন্ত ইইই বিভাগের ৯টি ব্যাচ সফলভাবে বের হয়েছি। এই এলামনাই পরিবারকে একত্রিত করে বিভাগের সার্বিক উন্নয়নের জন্য একযোগে কাজ করার অঙ্গীকার করছি। যারা পড়াশোনা সমাপ্ত করে বেরিয়ে যাবেন, তাদের জন্য সরকারি ও বেসরকারি চাকরি ক্ষেত্রে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি এবং উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন সভা, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করব। যারা ইতোমধ্যেই চাকরিতে রয়েছেন, তারা জুনিয়রদের যেকোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা করবেন—এটাই আমাদের প্রতিশ্রুতি।"
এছাড়া নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি: শুভ বিশ্বাস (সেশন: ২০১২-১৩), যুগ্ম সম্পাদক: আবু রায়হান (সেশন: ২০১৩-১৪), সাংগঠনিক সম্পাদক: মিজানুর রহমান (হিমেল) (সেশন: ২০১৪-১৫) ও সাদিয়া শফিক সুরভী (সেশন: ২০১১-১২), কোষাধক্ষ্য: মো: রুবেল মিয়া (সেশন: ২০১৪-১৫), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনিসুজ্জামান (সেশন: ২০১৫-১৬) ও সোনিয়া ইয়াসমিন (সেশন: ২০১৫-১৬), গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক রাগীব রাইয়্যান (সেশন: ২০১৭-১৮), দপ্তর সম্পাদক জসিম উদ্দিন (নিলয়) (সেশন: ২০১৪-১৫), কল্যাণ সম্পাদক সাব্বির হোসাইন সানি (সেশন: ২০১৪-১৫), তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাজমুল আলম মুন্না (সেশন: ২০১৭-১৮), শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক সন্দীপ দেবনাথ (সেশন: ২০১২-১৩)।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান জুনায়েদ (সেশন ২০১১-১২), আল নবী রিফাত (সেশন ২০১৫-১৬), আরিফুল ইসলাম (আরিফ) (সেশন ২০১৬-১৭), হাসিবুল হাসান হিমেল (সেশন ২০১৬-১৭), ইমরান হোসেন (সেশন ২০১৬-১৭) ও বাবলু মিয়া (সেশন ২০১৭-১৮)।
উল্লেখ্য, নির্বাচনটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন, প্রার্থী এবং অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।
এমএসএম / এমএসএম
সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ
নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার
পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা
কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও
ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!
ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা
কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ
Link Copied