নড়াইলে সেনা অভিযানে কুখ্যাত ডাকাত মনির গুণ্ডা ও তার চক্র গ্রেফতার
বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে মাগুরার কুখ্যাত ডাকাত মনিরুল ইসলাম ওরফে 'মনির গুণ্ডা'। সোমবার (৯ জুন) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত নড়াইল সদর হাসপাতাল এলাকায় পরিচালিত এ অভিযানে তার সঙ্গে আরও চার চক্রসদস্যকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া অন্যরা হলেন—বিল্লাল হোসেন, তোকু ভূঁইয়া, রিপন মাহমুদ এবং শাহারিয়া। তারা সবাই মাগুরা জেলার বিভিন্ন এলাকা থেকে আসা এবং একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানা গেছে।
সেনা ও পুলিশের যৌথ টহল দল মনিরুলকে গ্রেফতার করে, যার বিরুদ্ধে মাগুরা জেলায় একাধিক ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে। অভিযানকালে তার কাছ থেকে একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়, যা ডাকাতির কাজে ব্যবহৃত হতো বলে ধারণা।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, এই চক্রের আরও একজন সদস্য নড়াইল সদর হাসপাতালে ভুয়া পরিচয়ে ভর্তি ছিলেন, যাকে ঘিরে তদন্ত চলছে। তার বিরুদ্ধেও মাগুরা থানায় একাধিক মামলা রয়েছে।
বর্তমানে গ্রেফতারকৃতরা নড়াইল থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং মাগুরা থানা পুলিশ তাদের জিম্মায় নিতে রওনা হয়েছে।
সেনাবাহিনীর এই সফল অভিযান এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা বেড়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কড়া বার্তা গেছে। গোয়েন্দা সংস্থাগুলো পলাতক সদস্যদের শনাক্ত করতে এলাকায় তৎপর রয়েছে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী