ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জন্মদিনে ভালোবাসায় সিক্ত রিমন শাহা, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-৬-২০২৫ সকাল ৯:১৬

আজ উদীয়মান অভিনেতা রিমন শাহা-এর জন্মদিন। দিনটিকে ঘিরে তাঁর হাজারো ভক্ত-অনুরাগীর ভালোবাসায় সিক্ত হয়েছেন এই প্রতিশ্রুতিশীল তরুণ শিল্পী।

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা তাকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন। শুধু ভার্চুয়াল জগতেই নয়, সরাসরি অনেকেই শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন এই নবাগত অভিনেতাকে।

এই আন্তরিক ভালোবাসা পেয়ে আবেগাপ্লুত হয়ে রিমন শাহা বলেন, প্রকৃতির নিয়মে যখন জন্ম নিয়েছি, আবার সেই নিয়মে চলেও যেতে হবে। তবে এমন কিছু করে যেতে চাই যেন চলে যাবার পরেও আমার ভালোবাসার মানুষদের মনে বেঁচে থাকতে পারি।

"আমি সত্যিই আপ্লুত। সবাইকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই। এই ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করছে আরও ভালো কাজ করার জন্য। আমি সবার দোয়া চাই, যেন আমি ভবিষ্যতে আরও ভালো ও অর্থবহ কাজ দর্শকদের উপহার দিতে পারি।"

নতুন হলেও রিমন শাহা ইতিমধ্যে অভিনয়ে নিজের প্রতিভার জানান দিয়েছেন। তাঁর প্রতি এই ভালোবাসা ও সমর্থন ভবিষ্যতে তাঁকে আরো পরিণত ও শক্তিশালী একজন শিল্পী হিসেবে গড়ে তুলবে বলে মনে করছেন অনেকে।

তাঁর এই বিশেষ দিনে আমরা তাঁর জন্য শুভকামনা জানাই। জন্মদিনের এই মুহূর্ত হোক তাঁর জীবনের নতুন সফলতার সূচনা।

এমএসএম / এমএসএম

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক