ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরায়ণকান্দি গ্রামে আবারো এসিল্যান্ডের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৯-২০২১ দুপুর ১১:৬

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‍আবারো চার চাকার লাটা হামবা, দুটি শালোচালিত ইঞ্জিনসহ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। উপজেলার নারায়ণকান্দি গ্রামের ফসলি জমি নষ্ট করে দিনের পর দিন জেলা প্রশাসকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রভাবশালী লাল হোসেন, অবৈধ ভাবে বালু উত্তালণ করছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় জনসাধারণ অভিযোগ করে বলেন, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ স্থানীয় শিক্ষার্থীদের মানববন্ধনে সাড়া দিয়ে সরোজমিন পরিদর্শন করে এ অবৈধ বালু উত্তালন বন্ধ করে জব্দ করেন বালু উত্তোলনের সরঞ্জাম। কিন্তু তিনি বদলি হওয়ার সাথে সাথে কিছু স্বার্থ‍ান্বেষী মহলকে ম্যানেজ করে আবারো শুরু করছে এ বালু উত্তালন, যা আদৌ বন্ধ হবে কি-না তা ছিলো অজানা। আবারো ভিন্ন কৈশলে শুরু হয় এ বালু উত্তালন।

স্থানীয়রা বলেন, রাতে বালু উত্তালন আর দিনের বেলা বিক্রয় করা হয়। তাছাড়া একদিনে অধিক পরিমাণে বালু উত্তালন করে পাহার দিয়ে রাখা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহ কাজে ব্যবহৃত দুটি শক্তিশালী শ্যালোমেশিনসহ লাটা হাম্বার জব্দ করে স্থানীয় তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলমের জিম্মায় রাখেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় জব্দকৃত শ্যালোমেশিন ও বালু টানা কাজে ব্যবহৃত লাটা হাম্বারের মালিকানা দাবি না করায় কাউকে জরিমানা করা সম্ভব হয়নি। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে এসআই দীপঙ্করের নেতৃত্বে থানা পুলিশ সহযোগিতা করে।

সদ্য যোগদানকারী উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার এমন অভিযানে স্থানীয়রা প্রশাসনের প্রতি সাধুবাদ জানিয়েছেন। 

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ