ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

পবিপ্রবিতে ছাত্রশিবিরের কুরবানির মাংস বিতরণ ও শিক্ষার্থীদের নিয়ে প্রীতিভোজ


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১১-৬-২০২৫ দুপুর ২:১৩

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে কুরবানির মাংস বিতরণ ও শিক্ষার্থীদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (৯ জুন), ঈদের শেষ দিনে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে গরু ও ছাগল কুরবানি দেওয়া হয়। পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী ১৫২ জন এবং তালিকার বাইরে থাকা আরও ২৫ জনের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়। মুসলিম শিক্ষার্থীদের মাঝে গরুর মাংস এবং ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে ছাগলের মাংস বিতরণ করা হয়। একইসঙ্গে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয় প্রীতিভোজ, এবং ডিউটিরত নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যদের জন্য ছিল আলাদা নাশতার ব্যবস্থা।

আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, গ্রীণ ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোঃ মামুন-উর-রশিদ, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন এবং ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রশিবিরের পবিপ্রবি শাখার সভাপতি মোঃ জান্নাতীন নাঈম জীবন বলেন, “প্রতিবছরের ধারাবাহিকতায় আমরা এবারও কুরবানি, মাংস বিতরণ এবং প্রীতিভোজ আয়োজন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আগে নানা প্রতিবন্ধকতায় এই কর্মসূচির খবর প্রচার করতে পারিনি, তবে আমরা আশা করি সামনে এই আয়োজন আরও বড় পরিসরে করতে পারব।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “ছাত্রশিবিরের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় ভালো কাজের পক্ষে। এমন আয়োজন আমাদেরই করা উচিত ছিল। আগামীবার প্রশাসনের পক্ষ থেকেও এমন উদ্যোগ নেওয়ার চেষ্টা করব।”

অধ্যাপক ড. মোঃ মামুন-উর-রশিদ বলেন, “কুরবানির শিক্ষায় রয়েছে ত্যাগের অনন্য শিক্ষা। পরিবার থেকে দূরে থেকেও শিক্ষার্থীদের এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এই ইতিবাচক ধারাবাহিকতা যেন বজায় থাকে, এটাই প্রত্যাশা।”

এমএসএম / এমএসএম

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ

এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত

মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর

প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু