নাগরপুরে র্যাবের অভিযানে ৪১৫০ পিছ ইয়াবা ট্যবলেট উদ্ধার
টাঙ্গাইল নাগরপুরে র্যাবের অভিযানে সিএনজি চালকসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ৪ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ ৪৫ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন—সিলেটের জৈন্তাপুর উপজেলার রসুলপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মছদ্দর ওরফে বাবুল (৪৪) এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুকী এলাকার নেদু মিয়ার ছেলে মোঃ ফিরোজ মিয়া (৫৮)।
সিপিসি-৩, র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ০৯ জুন সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর সদর উপজেলার রাজিয়া শপিং কমপ্লেক্সের সামনে এ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।
র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ কাওসার বাঁধন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মঙ্গলবার টাঙ্গাইলের নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied