ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

লোহাগড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১১-৬-২০২৫ দুপুর ২:৪২

নড়াইলের লোহাগড়ায় পানিতে ডুবে আয়েশা খানম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ঝিকড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু আয়েশা খানম (২) ওই গ্রামের আবির তাজ ইমনের মেয়ে।

পুলিশ ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে , বুধবার সকালে ওই শিশুর পিতা আবির তাজ ইমন ও তার স্ত্রী ডাক্তার দেখানোর জন্য লোহাগড়ায় আসেন। এ সময় তারা শিশু আইসাকে দেখভাল করার জন্য তার দাদা-দাদীকে বলেন। কিন্তু সবার অলক্ষে শিশু আইসা বাড়ির অদূরে একটি পুকুরে যায় এবং পুকুরে ডুবে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে এলাকাবাসী তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে মৃত্যুবরণ করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

এমএসএম / এমএসএম

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

রাণীনগরে সুগন্ধি আতব ধানের বাম্পার ফলনের আশা