চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রাতে মুখোমুখি বার্সা-বায়ার্ন
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২১-২২ মৌসুমের খেলা শুরু হচ্ছে আজ। আর এই উদ্বোধনী দিনেই একে অপরের বিপক্ষে মাঠে নামবে সময়ের দুই অন্যতম সেরা ক্লাব বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে।
২০১৯-২০২০ মৌসুমের কোয়ার্টার ফাইনালপর্বের ম্যাচেও দেখা হয়েছিল এই দুদলের। সেবার স্প্যানিশ ক্লাবটিকে এক লজ্জার হার উপহার দিয়েছিল জার্মান জায়ান্টরা। সেসময়ের মেসি বাহিনীকে ৮-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল বায়ার্ন মিউনিখ। এবার বার্সেলোনার হয়ে খেলতে পারবেন না লিওনেল মেসি। কেননা কিছুদিন আগেই বার্সার সঙ্গে ২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে পিএসজিতে যোগ দিয়েছেন তিনি।
তার অনুপস্থিতিতে তরুণ দল নিয়ে আর যাই হোক চ্যাম্পিয়ন্স লিগে দাপট দেখানো সম্ভব নয়, এমনটাই মনে করছেন কোচ রোনাল্ড কোমান। ইউরোপসেরার দৌড়ে ফেভারিটের খাতায় দলের নাম ফেরাতে সময় লাগবে তার দলের!
এদিকে আজ রাতের আরেক ম্যাচে মাঠে নামবে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইয়াং বয়েজস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে।
প্রীতি / প্রীতি
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স