ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের মধ্যে নিঝুমদ্বীপ হবে মালদ্বীপ,মাহবুবের রহমান শামীম


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১২-৬-২০২৫ দুপুর ১:৪০

বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, পতিত হাসিনা স্বৈরাচার দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর ও নিঝুম দ্বীপে কোনো উন্নয়ন হয়নি। তারা এ দ্বীপে ও জবরদখল, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম করেছে ।এত সুন্দর নিঝুম দ্বীপ দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি কথা দিতে পারি, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে নিঝুম দ্বীপকে পর্যটন অঞ্চলে পরিণত করা হবে। বাংলাদেশের মধ্যে নিঝুমদ্বীপ হবে মালদ্বীপ। নিঝুম দ্বীপ দেখতে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী থেকে মানুষ আসবে। আমরা অনেক জায়গায় গেছি কিন্তু নিঝুম দ্বীপের মতো সুন্দর জায়গা বিদেশে ও দেখিনি।

বুধবার (১১ জুন) বিকেলে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নের বন্দরটিলা বাজারে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবের রহমান শামীম বলেন, অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করছি-এখনই আপনারা বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিন। আর বিএনপি সরকার গঠন করলে নিঝুম দ্বীপে পূর্ণাঙ্গ বেড়িবাঁধ নির্মাণ করা হবে। এত সুন্দর একটি জায়গার মানুষজন এত কষ্টে দিনযাপন করছেন-এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিএনপি সরকার গঠন করলে এখানকার যাতায়াত ব্যবস্থার উন্নয়ন করা হবে। জেলে ও কৃষকদের জীবন মানের উন্নয়ন ঘটানো হবে।

তিনি আরো বলেন, বিএনপি সরকার গঠন করলে নিঝুম দ্বীপে কোনো সন্ত্রাসের অঙ্গরাজ্য থাকবে না। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা জবরদখলকারী এখানে ঠাঁই পাবে না। বিএনপির নেতাকর্মীদের মূল দায়িত্ব হলো জনগণের সেবা করা, তাদের পাশে থাকা। যেমন প্রাকৃতিক দুর্যোগের সময় আপনারা জনগণের পাশে ছিলেন, তেমনিভাবেই সব সময় পাশে থাকতে হবে। শুধু নির্বাচনের সময় নয়, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন জাতীয়তাবাদী দল থাকবে, ততদিন জনগণের পাশে থাকতে হবে। -এসময় বিএনপি নেতা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য মোঃ আলাউদ্দিন,  পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোকাররম বিল্লাহ , বিএনপি নেতা সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ , বিএনপি নেতা আমির হোসেন , উপজেলা যুবদলের ইসমাইল হোসেন ও ফাহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আদনান ও সুমন উদ্দিন, ছাত্রদলের রিয়াজ আহমেদ ও হালিম উদ্দিন, নিঝুমদ্বীপ বিএনপি'র আনোয়ার হোসেন ও ইব্রাহিম পার্টি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ