মেহেরপুরে কুতুবপুর ইউনিয়নে ০৮ নম্বর ওয়ার্ড বিএনপি'র উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
মেহেরপুরে কুতুবপুর ইউনিয়নে ০৮ নম্বর ওয়ার্ড বিএনপি'র উদ্যোগে গত বুধবার (১১) জুন ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এ্যাডভোকেট কামরুল হাসান, সদস্য সচিব, মেহেরপুর জেলা বিএনপি। তিনি বলেন যে, ৪৩ বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী এই মেহেরপুরের কুতুবপুর ইউনিয়নে পালন করা হয়নি। আপনারা উন্মুক্ত পরিবেশ আজকে যে ভাবে বসতে পেরেছেন তার সবচেয়ে বড় অবদান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি দীর্ঘ ১৭ বছর বিদেশে থেকেও আন্দোলন করার জন্য আমাদের নেতাকর্মীদের যেভাবে সাহস দিয়েছেন আর কোন নেতা এভাবে করে নাই।
তিনি আরো বলেন, সেই পাকিস্তান আমল ১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ১৯৯০ সাল পর্যন্ত যত আন্দোলন হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সারাদেশে বিএনপির ৫০ লক্ষ নেতাকর্মীর নামে মামলা দিয়েছে এবং মেহেরপুর জেলাতেও কোন ঘটনা না ঘটলেও ৭০ টি মামলা হয়েছে আমাদের নেতা কর্মীদের উপর।
মেহেরপুর জেলা বিএনপির কমিটি সম্বন্ধে তিনি বলেন, তারেক রহমান যে কমিটি দিয়েছে তা মানতে হবে এবং আগামীতে দেশ ও জাতির জন্য কাজ করতে হবে এবং আপনারা সর্বদা প্রস্তুত থাকবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রভাষক ফয়েজ মাহমুদ, যুগ্ম-আহ্বায়ক, মেহেরপুর জেলা বিএনপি। তিনি তার বক্তব্যে বলেন, এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের মূল উদ্দেশ্য আমাদের নেতাকর্মীদের একত্রিত করা। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি। তার আদর্শ আমাদের মানতে হবেন এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ১৭ বছর ত্যাগ স্বীকার করেছেন এবং আমাদের নেতা কর্মীরা ও আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যে ত্যাগ শিকার করেছেন এ দেশের মেহনতি মানুষের।
তিনি আরো বলেন যে, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া নির্যাতনের শিকার হয়ে মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খেটেছেন কিন্তু তিনি একটি কথা বলেনি। ৫ই আগস্ট খুনি হাসিনা পালিয়েছে। আমাদের নেত্রীকে এক কাপড়ে বাসা থেকে বের করে দিয়েছিল। ছাত্র-জনতা মিলে যেভাবে এই হাসিনাকে দেশ ছাড়া করেছে। এদেশের মানুষ মনে করে এই খুনি হাসিনার কবরটাও এই দেশের মাটিতে হবে না।
আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা এদেশের মাটি থেকে পালিয়েছে দেশের মানুষ মনে করে তাদের কবরও এদেশের মাটিতে দেওয়া যাবে। আমাদের অসংখ্য নেতা কর্মীকে খুন, গুম এবং হত্যা করেছে ঐ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। আগামী দিনে এ দেশকে নেতৃত্ব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারাদেশ সহ মেহেরপুরেও। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, একটি সুন্দর দেশ, একটি সুন্দর জাতি গঠন করতে আপনাদের নিয়েই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির জন্য কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরো এ সময় উপস্থিত ছিলেন-মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ইলিয়াস হোসেন, আনসারুল হক, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন সহ মেহেরপুর জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সম্পাদক এবং অসংখ্য নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড