তাপদাহে মাঠে কাজ করা কৃষকদের পাশে নওগাঁর ‘তাল বেলাল’
নওগাঁর নিয়ামতপুরে চলমান প্রচণ্ড তাপদাহে মাঠে কাজ করা শ্রমজীবী কৃষকদের পাশে দাঁড়ালেন দেশের শ্রেষ্ঠ বৃক্ষরোপণকারী ও নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল।
বৃহস্পতিবার দুপুরে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন মাঠে ধান কাটা কাজে নিয়োজিত প্রায় ১৫০ জন কৃষকের হাতে তিনি নিজ হাতে তুলে দেন ঠান্ডা পানি, ওরস্যালাইন ও টেস্টিস্যালাইন। এ সময় তীব্র গরমে ক্লান্ত কৃষকরা কিছুটা স্বস্তি ফিরে পান এবং কৃতজ্ঞতা জানান এই উদ্যোগের জন্য।
মাহমুদুন নবী বেলাল জানান, "শ্রমিকদের কষ্ট আমার মনে দাগ কাটে। তাদের একটু স্বস্তি দিতে পারলেই নিজেকে ধন্য মনে করি। তীব্র তাপদাহে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন, তাই তাদের শরীরে প্রয়োজনীয় পানিশূন্যতা পূরণে এ উদ্যোগ।”
উল্লেখ্য, পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ ও সামাজিক উদ্যোগে বরাবরই সামনে থাকেন মাহমুদুন নবী বেলাল। তার এই মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশংসিত হয়েছে
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান