ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

দিগুন লাভের আশায় যেন কাল হয়ে দাড়িয়েছে আমচাষিদের


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ১৩-৬-২০২৫ দুপুর ৩:২৭

'কথায় আছে অতি লোভে তাতি নষ্ট' মাত্রাতিরিক্ত হরমোন প্রয়োগের ফলে নষ্ট হচ্ছে  আমবাগান এমনকি কেটে ফেলা হচ্ছে গাছ ।

রাজশাহী অঞ্চলের আম সারা দেশ জুড়ে সুখ্যাতি ছড়িয়েছে। তবে কয়েক বছর যাবৎ উচ্চ ফলনশীলের আশায় গাছে হরমোন ব্যবহারের ফলে প্রাথমিকভাবে ফলাফল পাওয়া গেলেও নষ্ট হচ্ছে গাছর উৎপাদন ক্ষমতা। 

 বাঘা উপজেলার পাকুড়িয়া এলাকার আমচাষি হাফিজুর রহমানের সাথে কথা বললে তিনি জানায়, তার নিজের দুই  বিঘা বাগান দুই বছরের জন্য লিজ দিয়েছিলেন। শর্ত ছিল হরমোন ব্যবহার করা যাবে না। এর পরও গোপনে হরমোন প্রয়োগ করেছেন ব্যবসায়ী। পর পর দুই বছর প্রচুর মুকুল এলেও এ বছর আম টেকেনি। উল্টো ১৩টি গাছ মরে গেছে। এ বিষয়ে গ্রাম্য আদালতে অভিযোগ করেছেন। 


বেশি আম ফলাতে গাছে মাত্রাতিরিক্ত হরমোন প্রয়োগ করছেন রাজশাহীর চারঘাট ও বাঘার অসাধু ব্যবসায়ীরা। না বুঝে অনেক চাষিও ওই হরমোন ব্যবহার করছেন। এতে গাছের জীবনীশক্তি কমেছে। হুমকির মুখে পড়েছে এ অঞ্চলের আম উৎপাদন। হরমোন প্রয়োগের কারণে গত কয়েক বছরের মধ্যে এ বছর গাছে সর্বোচ্চ পরিমাণ মুকুল এলেও অধিকাংশ বাগানেই আম নেই। 
জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং (ZBNF) রাজশাহীর জরিপ বলছে, গত এক বছরে চারঘাটে ৩৭ হেক্টর ও বাঘায় ৩৯ হেক্টর আম বাগান হরমোনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতি হেক্টরে ১০০টি করে ৭ হাজার ৬০০টি আম গাছ নষ্ট হয়ে গেছে। এসব গাছ কেটে জমিতে কেউ পুকুর, অনেকে ফসল আবাদ করেছেন। 

ফল গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে, ২০২০ সালের মার্চ মাসে সরকার আম চাষের জন্য নির্ধারিত মাত্রায় হরমোন ব্যবহারের অনুমোদন দেয়। ‘প্যাকলোবুট্রাজল’ নামে এ হরমোন দেশে ‘কালটার’ নামে বাজারজাত করা হয়। প্রতি বর্গমিটারে গাছের গোড়া থেকে এক ফুট দূরে রিং করে চার মিলিলিটার ওষুধ পাঁচ লিটার পানিতে মিশিয়ে দিতে হবে। আধাঘণ্টা পর সেচ দিতে হবে। পর্যাপ্ত খাবার দিতে হবে। আট-নয় বছরের ছোট গাছে ও বেশি বয়সী গাছে হরমোন ব্যবহার করা যাবে না। এ নিয়ম না মানলে দু-তিন বছর পর গাছটি মারা যেতে পারে।

নিয়ন্ত্রিত মাত্রায় ব্যবহারের কথা বলা হলেও ব্যবসায়ীরা বেশি ফলনের আশায় মাত্রাতিরিক্ত প্রয়োগ করে গাছই মেরে ফেলছেন। কেউ গাছের বাকল কেটে আবার কেউ শিকড় কেটে ইচ্ছেমতো হরমোন প্রয়োগ করছেন। এতে প্রচুর মুকুল ও গুটি এলেও পর্যাপ্ত শক্তি না থাকায় শেষ পর্যন্ত গাছ আম ধরে রাখতে পারছে না। মরে যাচ্ছে গাছ। এ অবস্থায় গাছ লিজ দিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় বাগান মালিকরা থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করছেন ব্যবসায়ীদের বিরুদ্ধে। 
অভিযোগ প্রসঙ্গে বাঘার আড়পাড়া এলাকার আম ব্যবসায়ী কামাল হোসেন বলেন, ১১ লাখ টাকায় ৯ বিঘার বাগান দুই বছরের জন্য লিজ নিয়েছি। প্রতিযোগিতার বাজার। দু-তিন বছরের জন্য বাগান লিজ নিয়ে আসল টাকা তোলাই কঠিন হয়ে পড়ে। এ ছাড়াও আমের সাইজ ও রং ভালো চায় ক্রেতারা। এ কারণে হরমোন প্রয়োগ না করলে হয় না। চাষি ও ব্যবসায়ী সবাই কম-বেশি হরমোন ব্যবহার করছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, রাজশাহীর ৯ উপজেলায় ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ৬০ হাজার ছয় টন। জেলার চারঘাট ও বাঘা উপজেলায় রয়েছে ১২ হাজার ২১৮ হেক্টর (দুই তৃতীয়াংশ)। গত দুই বছরে চারঘাটে ৬০ ও বাঘায় ৮০ হেক্টরসহ ১৪০ হেক্টর জমির আমবাগান কেটে ফেলেছেন চাষিরা। হরমোন প্রয়োগের ফলে গাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় বাগান কাটার মূল কারণ বলছেন বাগানিরা। এবার উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ অসম্ভব হবে বলছেন তারা।
চারঘাটের বাঁকড়া বাজারের আড়তদার আলতাফ হোসেন বলেন, মুকুল ও গুটি দেখে সবাই ভেবেছিল, এ বছর বাম্পার ফলন হবে। বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে ব্যবসায়ীরা বাগানও কিনেছিল। এখন অধিকাংশ গাছে আম নেই। 

ফল গবেষণা কেন্দ্র রাজশাহীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম বলেন, যারা গাছে হরমোন প্রয়োগ করছেন, তাদের কারোরই এ বিষয়ে প্রশিক্ষণ নেই। যে কোনো দোকান থেকে কিনে খেয়াল খুশিমতো প্রয়োগ করে গাছের ক্ষতি করছে।

এমএসএম / এমএসএম

সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১

উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ

গাসিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক ‎

বা ঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়না দুয়ারী রিং জালে আটকা পড়ল ১৩ ফুটের অজগর

ভূরুঙ্গামারীতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা, মণ্ডপ পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

গোপালগঞ্জে দুর্গামন্দিরে শাড়ি বিতরণ করলেন এমপি বাবর

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই