ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৪-৬-২০২৫ দুপুর ৩:৩৮

ঢাকার ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ জুন) ধামরাই পৌর সভার ১নং ওয়ার্ডের আইঙ্গন এলাকায় এ কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রায় ৫শতাধিক চারা রোপণ করা হয়।
নাজমুল হাসান অভি বলেন, দেশীয় প্রজাতির যেসব গাছ আজ বিলুপ্তির পথে, তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ধামরাই পৌর এলাকায় আরও ৩হাজার গাছের চারা রোপণ করা হবে। এছাড়া ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নেও চারা রোপণ কর্মসূচি গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ শাওন, সম্রাট বাবর, পারভেজ পাঠান, ছাত্রদল নেতা সাইখ আহমেদ প্রমুখ।

এমএসএম / এমএসএম

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

রাণীনগরে সুগন্ধি আতব ধানের বাম্পার ফলনের আশা

ধুনটে বিস্ফোরক মামলায় আ.লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার

‎পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা