ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত


নুরুজ্জামান সেলিম, পর্তুগাল photo নুরুজ্জামান সেলিম, পর্তুগাল
প্রকাশিত: ১৪-৬-২০২৫ রাত ১০:১৬

পর্তুগালের আলমাদা শহরে সন্ত্রাসীদের নৃশংস হামলায় মাহবুবুল আলম নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় তাঁর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মাহবুবুল আলম বাংলাদেশের সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা গ্রামের বাসিন্দা। তিনি বেশ কয়েক বছর ধরে পর্তুগালে বসবাস করছিলেন এবং আলমাদা শহরে (মিনি মার্কেট) নামে তার একটি দোকান পরিচালনা করে আসছিলেন।

প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় একদল সশস্ত্র সন্ত্রাসী দোকানে প্রবেশ করে এবং হামলা চালায়। ঘটনার আকস্মিকতায় এবং নৃশংসতায় মাহবুবুল আলম গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে স্থানীয় পুলিশ এবং জরুরি সেবা সংস্থা ঘটনাস্থলে পৌঁছায়। পর্তুগালের বিচার বিভাগীয় পুলিশ (Polícia Judiciária) ঘটনার তদন্তভার গ্রহণ করেছে এবং হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পর্তুগালের বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাহবুবুল আলম তার এলাকায় একজন শান্তিপ্রিয় এবং কঠোর পরিশ্রমী ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে লিসবন, আলমাদা এবং এর আশেপাশের এলাকার বাংলাদেশিরা গভীরভাবে শোকাহত।

এ ঘটনা ছাড়াও বেশ কয়েকদিন যাবৎ বিভিন্ন জায়গায় অভিবাসী এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ করে হামলা এবং চুরির খবর জানা যায় ।

এমএসএম / এমএসএম

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা