ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কোনোদিন ২০ ঘণ্টা কাজ করিনি : কাজল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-৬-২০২৫ দুপুর ১০:৪৫

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল দেবগন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি কখনোই দিনে ২০ ঘণ্টার বেশি কাজ করেননি। পরিবার এবং প্রযোজকদের সহযোগিতার কারণেই কাজ ও সংসার সামলাতে তার কোনো অসুবিধা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
৫০ বছর বয়সী কাজল নব্বইয়ের দশকের অন্যতম সফল বাণিজ্যিক অভিনেত্রী। আজও তার জনপ্রিয়তা তুঙ্গে। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সেইসব অভিনেতাদের একজন ছিলাম যারা এক সময়ে একটি মাত্র ছবিতেই কাজ করতে পছন্দ করতাম।’
তার কথায়, ‘একসঙ্গে একাধিক প্রজেক্টে কাজ করার পক্ষপাতী ছিলাম না আমি। একটি শেষ হলে তবেই অন্যটি করতে রাজি হতাম। দিনে ২০ কিংবা তার বেশি ঘণ্টা কাজ করতাম না কখনোই। এই সিদ্ধান্ত নিতে পরিবারকে পাশে পেয়েছি, বিশেষ করে আমার মা খুব সাহায্য করতেন।’
এদিকে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন শুটিংয়ে আট ঘণ্টা কাজ করার দাবি তুলে বিতর্কে জড়িয়েছেন। এমনকি সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত 'স্পিরিট' ছবি থেকেও বাদ পড়েছেন। এমন পরিস্থিতিতে কাজল তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। 
তিনি জানান, প্রথম সন্তান নিসার জন্মের পরও প্রযোজকদের সঙ্গে তার কাজের সময় নিয়ে আলোচনা হয়েছিল। তবে তার ক্ষেত্রে প্রায় সব প্রযোজকই ‘আন্ডারস্ট্যান্ডিং’ ছিলেন। তারা তাকে সময়ের আগেই কাজ থেকে ছুটি দিয়ে দিতেন, যার ফলে তিনি দ্রুত সন্তানের কাছে ফিরতে পারতেন।

 

Aminur / Aminur

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক