বুমরাহর ঘন ঘন চোটের নেপথ্যে বিসিসিআইয়ের গাফিলতি!
ভারতের অন্যতম সেরা বোলার জাসপ্রীত বুমরাহর চোট যেন পিছু ছাড়ছে না। বোর্ডার-গাভাস্কার সিরিজের পর থেকেই জাতীয় দলে নেই। সর্বশেষ আইপিএল দিয়ে বাইশগজে ফিরলেও আসন্ন ইংল্যান্ড সিরিজে সব টেস্টে খেলানো হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুমরাহর ঘন ঘন চোট পাওয়ার নেপথ্যে ভারতীয় বোর্ডেরই গাফিলতি রয়েছে বলে মনে করেন সাবেক ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন। তার মতে, ক্রীড়াবিজ্ঞান এবং প্রযুক্তির সঠিক ব্যবহার হয় না বলেই বার বার চোটে পড়ছেন বুমরাহ।
দেশটির এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অশ্বিন বলেছেন, ‘বুমরাহর ক্ষেত্রে আমরা সেভাবে ক্রীড়াবিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহারই করিনি। এই মুহূর্তে পুরোটাই ধোঁয়াশায় ঢাকা। অস্ট্রেলিয়ায় গিয়ে মেলবোর্ন টেস্টের আগে পর্যন্ত সে জানায়নি যে ও ক্লান্ত এবং শরীর এই চাপ আর নিতে পারছে না।’
অশ্বিনের সংযোজন, “সিডনিতেই ওর শরীর ভেঙে পড়ে। ওই ঘটনা থেকে অনেক শিক্ষা পাওয়ার আছে। ওখান থেকেই বুঝে নেওয়া দরকার ছিল যে ইংল্যান্ডে ওকে কীভাবে ব্যবহার করা হবে। ও তিনটা টেস্ট খেলবে না চারটা, সেটা এখানে আসল বিষয়ই নয়।”
শোনা যাচ্ছে, ইংল্যান্ড সফরে তিনটি টেস্ট খেলতে পারেন বুমরাহ। সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন অশ্বিন। তার মতে, কেন দুটি বা চারটি টেস্ট নয়? এখন তো আমরা সব কিছু আগে বলে দিতে পারি। তাহলে জসপ্রীতের শারীরিক সক্ষমতা খতিয়ে দেখে নিখুঁত পর্যবেক্ষণ করা উচিত। প্রতিদিন অনুশীলনের পর ওর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে হবে। প্রতিটা সেশন নজরে রাখতে হবে।”
এমএসএম / এমএসএম
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি