ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্ত্রাসমুক্ত দেশ গঠনে সন্ত্রাসীদের চিহ্নিত করছি: গোলাম আকবর খোন্দকার


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১৫-৬-২০২৫ দুপুর ২:৩

সন্দ্বীপ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে প্রয়াত বিএনপি নেতা আহসানুল কবির রিপন তালুকদারের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুন) বিকাল ৩টায় উপজেলা কমপ্লেক্স মাঠে এ শোকসভা এক বিশাল জনসভায় রূপ নেয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার। তিনি বলেন, “সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গঠনে সারা বাংলাদেশে সন্ত্রাসীদের চিহ্নিত করছি। কোনোভাবেই পতিত সরকারের মতো আচরণ করা যাবে না।”

সভায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, নুরুল আমিন, ইউনূস চৌধুরীসহ বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, আহসানুল কবির রিপন ছিলেন দলের এক নিবেদিতপ্রাণ কর্মী, সৎ ও আদর্শবান রাজনীতিবিদ। তার আদর্শ অনুসরণ করে দলকে সন্ত্রাস ও রাজনৈতিক হানাহানিমুক্ত করতে হবে, তাহলেই তার আত্মা শান্তি পাবে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে আহসানুল কবির রিপন তালুকদার ইন্তেকাল করেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ